Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Wed, Jan 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতীয় নির্বাচনে পোস্টাল ভোট কি নীরব গেম চেঞ্জার?
    বাংলাদেশ

    জাতীয় নির্বাচনে পোস্টাল ভোট কি নীরব গেম চেঞ্জার?

    নাহিদJanuary 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নীরবে কিন্তু গভীর প্রভাব ফেলতে পারে এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে পোস্টাল ভোট। নির্বাচন কমিশনের হিসাব বলছে, এবারের নির্বাচনে প্রায় ১৫ লাখ পোস্টাল ব্যালট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সাড়ে ৭ লাখের বেশি ভোট প্রবাসী বাংলাদেশিদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিপুল সংখ্যক ভোট নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

    বিশেষজ্ঞরা বলছেন, একটি খামের ভেতরের একটি ব্যালট পেপারই বদলে দিতে পারে একটি আসনের ভাগ্য। এমনকি প্রভাব ফেলতে পারে পুরো নির্বাচনের চিত্রে। বিশেষ করে যেসব আসনে লড়াই হাড্ডাহাড্ডি, সেখানে পোস্টাল ভোট হয়ে উঠতে পারে প্রকৃত অর্থেই একটি গেম চেঞ্জার। এ কারণে এই ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি উদ্বেগও তৈরি হচ্ছে।

    বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশের বাইরে বসে ভোট দেওয়ার সুযোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি। তবে বাস্তবে পোস্টাল ব্যালট সংগ্রহ, পাঠানো ও গ্রহণের প্রতিটি ধাপেই রয়েছে নানা জটিলতা। সময়মতো ব্যালট না পৌঁছানো, ঠিকানা সংক্রান্ত বিভ্রান্তি কিংবা মধ্যবর্তী পর্যায়ে অনিয়মের আশঙ্কার কথা ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

    বিশ্লেষকদের আশঙ্কা, বিপুল সংখ্যক এই ব্যালট যেন কোনোভাবেই ‘অদৃশ্য হাতের’ কবলে না পড়ে। পোস্টাল ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হলে পুরো নির্বাচনের বিশ্বাসযোগ্যতাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ অবস্থায় নির্বাচন কমিশনের প্রতি দাবি উঠেছে, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কার্যকর নজরদারি ও জবাবদিহিতাও জরুরি।

    পোস্টাল ব্যালট ব্যবস্থার বাস্তব চিত্র উঠে এসেছে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতায়। সম্প্রতি সেখানে ব্যালট পেতে ভোগান্তির কথা জানিয়েছেন প্রযুক্তি পেশাজীবী ও ইয়ুথ হাব মালয়েশিয়ার সহ-প্রতিষ্ঠাতা পাভেল সারওয়ার।

    তিনি জানান, প্রবাসে থেকেও দেশের জন্য ভোট দেওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত ছিলেন। কিন্তু সেই আনন্দ দ্রুত হতাশায় পরিণত হয় মালয়েশিয়ার পোস্টাল সার্ভিস Pos Laju-এর ট্র্যাকিং জটিলতায়। অ্যাপে তার ব্যালট ‘ডেলিভার্ড’ দেখালেও বাস্তবে তিনি তা পাননি। কোনো ফোন কল বা নোটিশও দেওয়া হয়নি।

    পরে কুয়ালালামপুরে Pos Laju-এর প্রধান কার্যালয়ে যোগাযোগ করলে তাকে জানানো হয়, ফোনে পাওয়া না যাওয়ায় পার্সেলটি ‘রিটার্ন’ করা হয়েছে। তবে পাভেল সারওয়ারের দাবি, তাকে কোনো কলই করা হয়নি। তিনি সেখানে গিয়ে দেখেন, একই অভিযোগ নিয়ে আরও চার-পাঁচজন বাংলাদেশি প্রবাসী উপস্থিত ছিলেন।

    নিজের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে পাভেল সারওয়ার বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়া তার অধিকার। কিন্তু পোস্টাল সার্ভিসের এমন গাফিলতি তাকে হতাশ করেছে। তিনি বলেন, নিজে অফিসে গিয়ে ব্যালট সংগ্রহ না করলে তার ভোট দেওয়ার সুযোগই থাকত না।

    পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিয়েও তিনি গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, ট্র্যাকিং নম্বর জানা থাকলে যে কেউ খুব সহজে অন্যের ব্যালট সংগ্রহ করতে পারে। Pos Laju অফিসে কোনো পরিচয় যাচাই ছাড়াই শুধু নাম ও পাসপোর্ট নম্বর লিখে সাইন করলেই পার্সেল দেওয়া হচ্ছে। এতে কার ব্যালট কে নিচ্ছে, তা কীভাবে যাচাই করা হচ্ছে—সে প্রশ্নও তুলেছেন তিনি।

    একই ধরনের অভিযোগ করেছেন বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ। তিনি জানান, এখনো তার ব্যালট হাতে পৌঁছায়নি। পোস্ট অফিসে যোগাযোগ করলে তাকে বলা হয়, তাকে না পেয়ে ব্যালট বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

    রিয়াজ বলেন, যেখানে তার ফোন নম্বর দেওয়া ছিল, সেখানে ডেলিভারির সময় একটি কল করলেই সমস্যা সমাধান হতো। কিন্তু তা না করে ব্যালট ফেরত পাঠানো হয়েছে।

    এই অভিজ্ঞতার আলোকে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের উদ্দেশে পাভেল সারওয়ার পরামর্শ দিয়েছেন, শুধু অ্যাপের ট্র্যাকিংয়ের ওপর নির্ভর না করতে। Pos Laju-এর ওয়েবসাইটে নিয়মিত ট্র্যাকিং নম্বর যাচাই করার আহ্বান জানান তিনি। কোনো অস্বাভাবিকতা দেখা দিলে কলের অপেক্ষা না করে দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করার কথাও বলেন, যাতে ব্যালট ফেরত যাওয়ার আগেই সংগ্রহ করা যায়।

    সচেতন মহলের মতে, পোস্টাল ব্যালট প্রক্রিয়াকে কার্যকর ও বিশ্বাসযোগ্য করতে প্রবাসীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাংলাদেশ দূতাবাসগুলোর আরও সক্রিয় ভূমিকা জরুরি। নিয়মিত তথ্য দেওয়া, স্পষ্ট দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা না বাড়ালে এই গুরুত্বপূর্ণ ভোটপ্রক্রিয়া ভবিষ্যতে বড় বিতর্কের জন্ম দিতে পারে।

    সব মিলিয়ে, ১৫ লাখ পোস্টাল ভোট কেবল একটি সংখ্যা নয়। এটি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণের এক নীরব শক্তি। এই শক্তি গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি নতুন প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি করবে—তা নির্ভর করছে পুরো প্রক্রিয়ার সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ ব্যবস্থাপনার ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাংলাদেশ থেকে কূটনীতিক সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

    January 21, 2026
    বাংলাদেশ

    প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা

    January 21, 2026
    বাংলাদেশ

    যেভাবেই হোক ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে

    January 20, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.