Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট স্থগিত
    বাংলাদেশ

    পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট স্থগিত

    মনিরুজ্জামানজানুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

    আজ শনিবার (১০ জানুয়ারি) ইসি এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন সংস্থার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।

    ইসি জানায়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২) সংক্রান্ত মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি আদেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি হওয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই আসনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

    গত বছর ৪ সেপ্টেম্বর সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে ইসি চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল। সেখানে সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ আসন গঠন করা হয় এবং সুজানগর ও বেড়া উপজেলার সমন্বয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

    তবে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ ইসির ওই গেজেটের দুটি আসনের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট ১৮ ডিসেম্বর রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করেন।

    রায়ে বলা হয়, পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়ার অংশ আইনগতভাবে কর্তৃত্ববহির্ভূত। একই সঙ্গে পাবনা-১ ও ২ আসন আগের মতো পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়।

    এরপর ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। তাতে পুরো সাঁথিয়া উপজেলা, বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন (হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা) নিয়ে পাবনা-১ আসন গঠিত হয়। পাবনা-২ আসন গঠিত হয় বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা নিয়ে।

    হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে পাবনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান (নাজিব মোমেন) ও নির্বাচন কমিশন পৃথক আবেদন করেন। আবেদন দুটি ২৩ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানির জন্য ওঠে। পরে আদালত তা নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেন।

    অবশেষে ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে, ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশ স্থগিত করে দুই আসনের পূর্বের সীমানা পুনর্বহাল করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    সন্তান না হলেই কি স্ত্রীকে ছুড়ে ফেলা যায়? ইসলাম ও আইন কী বলে?

    নভেম্বর 8, 2026
    মতামত

    পরাশক্তির দম্ভের সামনে জাতীয় প্রত্যয়: ইরানের কাছ থেকে বাংলাদেশের শিক্ষা

    নভেম্বর 8, 2026
    বাংলাদেশ

    উপজেলা ভাগের প্রস্তাবে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, অবরোধে থমকে গেল ট্রেন ও সড়কপথ

    নভেম্বর 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    ডিএসইতে সূচক পতন হলেও সিএসইর পাঁচ সূচকই ঊর্ধ্বমুখী

    পুঁজিবাজার নভেম্বর 8, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.