বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ঢাকাস্থ বিভিন্ন আদালতে মামলা পরিচালনার জন্য দুইজন প্যানেল আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীর অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এলএলবি ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমতুল্য সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদনকারীর অভিজ্ঞতা থাকতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগে কমপক্ষে ১০ বছরের মামলা পরিচালনার। এছাড়া জেলা জজ কোর্ট বা সমমর্যাদাসম্পন্ন আদালতে আইন পেশায় ন্যূনতম ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ৫০ বছর হতে হবে।

নিয়োগের মেয়াদ ও দায়িত্ব:
প্রাথমিকভাবে নিয়োগের মেয়াদ এক বছর নির্ধারিত। দায়িত্ব সন্তোষজনকভাবে সম্পন্ন হলে কর্তৃপক্ষ ও আইনজীবীর সম্মতিতে মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। কোনো পক্ষ এক মাসের লিখিত নোটিশ দিয়ে নিয়োগ বাতিল করতে পারবে। প্যানেল আইনজীবীকে ফৌজদারি, দেওয়ানি, অর্থ, ভূমি, চাকরি, শ্রম, ট্যাক্স, কোম্পানি ও আরবিট্রেশন সংক্রান্ত মামলা পরিচালনা বা দায়ের করার দায়িত্ব দেওয়া হবে। তবে বেপজার স্বার্থসংশ্লিষ্ট কোনো মামলায় তিনি প্রতিষ্ঠানের বিপক্ষে অবস্থান নিতে পারবেন না।
পারিশ্রমিক ও শর্তাবলী:
মামলা পরিচালনার জন্য বেপজা কর্তৃক নির্ধারিত ফি শিডিউল অনুযায়ী পারিশ্রমিক প্রদান করা হবে। এতে সরকার নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স কর্তন করা হবে। কোনো আদালত বা বার কাউন্সিল কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবেন না। কর্তৃপক্ষ কোনো কারণ দেখানো ছাড়াই বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেছে।
আবেদন প্রক্রিয়া: আবেদন সাদা কাগজে বা নিজস্ব প্যাডে করতে হবে। আবেদনে উল্লেখ করতে হবে:
- নাম ও পিতামাতার নাম
- স্থায়ী ও বর্তমান ঠিকানা
- জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর
- শিক্ষাগত যোগ্যতা
- সুপ্রিম কোর্ট ও জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির তথ্য
- অভিজ্ঞতা ও অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়োগের বিবরণ
আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে:
- সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি
- জাতীয় পরিচয়পত্রের কপি
- ৫০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য)
আবেদনের শেষ সময়:
আগ্রহী আইনজীবীরা ৩১ জানুয়ারি ২০১৬ তারিখের মধ্যে আবেদন পৌঁছে দিতে পারবেন। ঠিকানা: নির্বাহী পরিচালক (প্রশাসন), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বেপজা কমপ্লেক্স, ধানমন্ডি, ঢাকা। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা সময়মতো না পৌঁছানো আবেদন বাতিল বলে গণ্য হবে।

