Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Feb 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঋণভিত্তিক ব্যয় কোনো আয় তৈরি করতে পারেনি: বাণিজ্য উপদেষ্টা
    বাংলাদেশ

    ঋণভিত্তিক ব্যয় কোনো আয় তৈরি করতে পারেনি: বাণিজ্য উপদেষ্টা

    মনিরুজ্জামানJanuary 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ২০০৮ সালে সরকারের ঋণ ছিল দুই লাখ কোটি টাকা। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার সময় এ ঋণ বেড়ে দাঁড়ায় প্রায় ২৩ লাখ কোটি টাকায় অর্থাৎ এ সময়ে দেশের সামগ্রিক দায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তখন ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা দরকার ছিল; তা হয়নি।

    তিনি বলেন, ঋণভিত্তিক ব্যয় কোনো আয় তৈরি করতে পারেনি। ফলে দীর্ঘমেয়াদি দায়ের বোঝা বেড়েছে। পদ্মা সেতুর কারণে চালের দাম বৃদ্ধির প্রসঙ্গ উঠে আসলে বশিরউদ্দীন জানান, আয় ও উন্নয়নের কথা বলেও প্রকল্পগুলো বাস্তবে তার বিপরীত প্রমাণ দিয়েছে।

    অযাচিত প্রকল্পের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘পদ্মা রেলসেতু থেকে ১ হাজার ৪০০ কোটি টাকা আয় হবে বলে বলা হয়েছিল। বাস্তবে আয় হয়েছে মাত্র ২৬ কোটি টাকা। পদ্মা সেতু হলে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২ শতাংশ বাড়বে বলা হয়েছিল। সেটি হয়নি, উল্টো কমেছে। যদি এই অর্থ সেচ ও সার খাতে প্রয়োজন অনুযায়ী ব্যয় করা হতো, ঋণ কমত এবং ঋণ পরিশোধের সক্ষমতা বেড়ে যেত।’

    তিনি আরও বলেন, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর ও পদ্মা সেতু মতো প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে। এসব কাজে অপরিণামদর্শী খরচ হয়েছে। এর পাশাপাশি গত ১৫ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৪৬ শতাংশ। এসব কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বড় ঋণ নিতে হয়েছে। এর প্রভাব পড়েছে চালসহ নিত্যপণ্যের বাজারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    কুমিল্লা-৪ আসনে বেসরকারিভাবে জয়ী হাসনাত আব্দুল্লাহ

    February 12, 2026
    বাংলাদেশ

    এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক ‘সোনা শ্রেষ্ঠা’

    February 12, 2026
    বাংলাদেশ

    প্রত্যাশাহীন ভোটারের ভিন্ন অভিজ্ঞতা

    February 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.