Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
    বাংলাদেশ

    প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

    মনিরুজ্জামানজানুয়ারি 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দুর্নীতি দমন কমিশন (দুদক) বিজ্ঞাপন প্রচারের নামে ১৫ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল, তার দুই ছেলে ও সাবেক এমপি সালাম মুর্শেদী, বিএইচ হারুণসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা রুজুর অনুমোদন দিয়েছে।

    দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গতকাল বুধবার (২৮ জানুয়ারি) জানান, প্রধান কার্যালয় থেকে এসব মামলার অনুমোদন দেওয়া হয়েছে। মামলাগুলোর আসামিরা হলেন:

    • সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল
    • তার দুই ছেলে, পরিচালক মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল
    • পরিচালক ও সাবেক এমপি আবদুস সালাম মুর্শেদী
    • সাবেক এমপি বজলুল হক হারুন
    • ব্যাংকের পরিচালক শফিকুর রহমান, জামাল গুপ্ত আহমেদ, শায়লা শেলী খান, এএইচএম ফেরদৌস, নব গোপাল বণিক, শাহ মোহাম্মদ নাহিয়ান হারুন
    • স্বতন্ত্র পরিচালক কাইজার আহমেদ চৌধুরী
    • ইভিপি মোহাম্মদ তারেক উদ্দিন
    • উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেম
    • এমডি এম রিয়াজুল করিম
    • ডিএমডি ও ক্রয় কমিটির প্রধান সৈয়দ নওশের আলী
    • মাইন্ডটি লিমিটেডের এমডি ইকবাল আল মাহমুদ।

    দুদকের অনুসন্ধানে জানা গেছে, মাইন্ডট্রি লিমিটেড নামে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ব্যবহার করে দীর্ঘদিন ধরে অর্থ আত্মসাতের কৌশল অনুসরণ করা হয়েছে। ২০১১ সালের ৪ আগস্ট থেকে ২০২৫ সালের ২৫ মার্চ পর্যন্ত এইচবিএম ইকবালের নির্দেশে মাইন্ডট্রিকে বিজ্ঞাপন অগ্রিম হিসেবে মোট ৪৩৮ কোটি ৭১ লাখ ২৮ হাজার ৪৪৪ টাকা জমা দেওয়া হয়। পরে এই অগ্রিম অর্থকে বৈধ দেখানোর জন্য বিজ্ঞাপন কার্যাদেশ দেখিয়ে সমন্বয় করা হয়।

    তদন্তে দেখা গেছে, ২০১১ সালের আগস্ট থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৪২ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা সমন্বয় দেখানো হলেও ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ৯৬ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকা এখনও অসমন্বিত রয়েছে।

    দুদকের অনুসন্ধানে আরও উঠে আসে, ২০২১–২০২২ সালে প্রিমিয়ার ব্যাংক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের জন্য মাইন্ডট্রিকে ১৯ কোটি ৮০ লাখ টাকার ১১টি কার্যাদেশ দেয়। চুক্তি অনুযায়ী প্রতিটি চ্যানেলে ১০০ মিনিট বিজ্ঞাপন প্রচার করা হওয়ার কথা থাকলেও বাস্তবে মাত্র ৫০ মিনিট প্রচার হয়েছে।

    ভেন্ডর প্রতিষ্ঠানের বিল, ভাউচার ও পে-অর্ডার পর্যালোচনায় দেখা গেছে, ১১টি কার্যাদেশের বিপরীতে প্রকৃতপক্ষে মাইন্ডট্রিকে দেওয়া হয়েছে মাত্র ৪ কোটি ৬৭ লাখ টাকা। বাকি ১৫ কোটি ১৩ লাখ টাকা বৈধ খাতে ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে।

    আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ২০ বছরের বঞ্চনার অবসান, গণখাতে ক্রয় আইনে বড় সংস্কার

    সেপ্টেম্বর 23, 2026
    বাংলাদেশ

    খলিলুর রহমানের সঙ্গে ট্রাম্পের সৌজন্য সাক্ষাৎ

    সেপ্টেম্বর 23, 2026
    বাংলাদেশ

    দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস

    সেপ্টেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.