Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কুয়াশা ভেদ করে ভোটের উৎসব, দীর্ঘ লাইনে অপেক্ষা
    বাংলাদেশ

    কুয়াশা ভেদ করে ভোটের উৎসব, দীর্ঘ লাইনে অপেক্ষা

    হাসিব উজ জামানUpdated:ফেব্রুয়ারি 12, 2026ফেব্রুয়ারি 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভোরের কুয়াশা কাটতে না কাটতেই বদলে যেতে শুরু করে রাজধানীর চিত্র। ধীরে ধীরে পরিষ্কার আকাশের নিচে ভোটকেন্দ্রগুলোর সামনে গড়ে ওঠে দীর্ঘ লাইন। হাতে জাতীয় পরিচয়পত্র, চোখেমুখে প্রত্যাশার ঝিলিক—গণতন্ত্রের উৎসবে অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রে ভিড় করেন হাজারো মানুষ।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার পর রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছেন বহু ভোটার। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় ছিলেন তারা।

    বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোট শুরুর আগেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের দীর্ঘ সারি। ভেতরে নির্বাচন কর্মকর্তারা ব্যালট বাক্স সিল করা, কাগজপত্র প্রস্তুতসহ সব আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করছেন। প্রতিটি ভোটারের জাতীয় পরিচয়পত্র যাচাই শেষে তবেই কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

    এই কেন্দ্রে ভোট দিতে আসা হাসান নামে এক ভোটার জানান, “অনেক দিন পর এমন প্রাণবন্ত পরিবেশে ভোট দিতে এসেছি। সত্যিই ভালো লাগছে।”

    নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকায় প্রায় ২৬ হাজার ৫১৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট এবং ক্রাইম সিন ভ্যান সার্বক্ষণিক টহলে রয়েছে।

    নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সারা দেশে মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনকালীন দায়িত্বে রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীর সশস্ত্র সদস্য রয়েছে ১ লাখ ৩ হাজার। এ ছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠে কাজ করছেন।

    নির্বাচনী অপরাধ দ্রুত দমনে মাঠে রয়েছেন ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    এই বিশাল কর্মযজ্ঞ পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহলের উপস্থিতিও চোখে পড়ার মতো। নির্বাচন কমিশনের আমন্ত্রণে এবং স্বেচ্ছায় আগত ৩৩৫ জন বিদেশি পর্যবেক্ষক ও ১৫৬ জন বিদেশি সাংবাদিক মাঠপর্যায়ে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি দেশীয় ৮০টি সংস্থার প্রায় ৪৫ হাজার পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছেন।

    সব মিলিয়ে কুয়াশা ঢাকা সকালে শুরু হওয়া ভোটগ্রহণ রাজধানীজুড়ে রূপ নিয়েছে গণতন্ত্রের উৎসবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, আছেন বাংলাদেশিও

    এপ্রিল 14, 2026
    বাংলাদেশ

    বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

    এপ্রিল 14, 2026
    বাংলাদেশ

    সংকুচিত হচ্ছে বিদেশের দরজা, ফেরত আসছেন বাংলাদেশিরা

    এপ্রিল 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.