ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান। খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু। সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান। গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন। একই সঙ্গে তারা মেয়রের দায়িত্বও পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা পাবেন।

