Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন গভর্নর নিয়োগ ইস্যুতে আসিফের বিস্ফোরক মন্তব্য
    বাংলাদেশ

    নতুন গভর্নর নিয়োগ ইস্যুতে আসিফের বিস্ফোরক মন্তব্য

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের আর্থিক খাতের শীর্ষ পদে নতুন নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    পোস্টে আসিফ লেখেন, শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ ঋণখেলাপিরা দেশের ব্যাংক খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। ঋণখেলাপিদের প্রভাবের কারণে আর্থিক খাত টিকিয়ে রাখতে বাংলাদেশকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ বিভিন্ন দেশের সহায়তা চাইতে হয়েছে।

    তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছরে আর্থিক খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করেছে এবং সংকটে থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসন করেছে।

    বর্তমান সরকারের সমালোচনা করে তিনি লেখেন, আবারো আর্থিক খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার অভিযোগ, ঋণখেলাপিদের প্রভাবশালী পদে বসানো হচ্ছে এবং একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে আর্থিক খাতের অভিভাবক করা হয়েছে।

    তার ভাষ্য অনুযায়ী, এ সিদ্ধান্তের ফলে ঋণখেলাপি চক্র শক্তিশালী হবে এবং এর প্রভাব সাধারণ জনগণকে বহন করতে হতে পারে। তিনি মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কার কথাও উল্লেখ করেন।

    উল্লেখ্য, বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। দায়িত্ব পালনকালে তিনি চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    এমপিও শিক্ষকদের পে-স্কেলে আনার উদ্যোগ

    জুন 19, 2026
    বাংলাদেশ

    ১৩ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

    জুন 19, 2026
    বাংলাদেশ

    সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই

    জুন 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.