বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শুরুতে বরিশাল জেলা আইনজীবী সমিতির ঘোষিত আদালত বর্জন কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছিল। তবে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি সামনে রেখে আইনজীবী সমিতি আদালত বর্জন স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মোঃ নাজিম উদ্দিন আহমেদ পান্না এবং সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন আনুষ্ঠানিকভাবে জানান, তারাও এই সিদ্ধান্তের সঙ্গে একমত। তাদের মতে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি স্থগিত থাকবে। ফোরামের পক্ষ থেকে বরিশালের সব আদালতে নিয়মিত কার্যক্রমে অংশ নিতে সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


