Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সংসদের হুইপ হলেন যে ছয় এমপি
    বাংলাদেশ

    সংসদের হুইপ হলেন যে ছয় এমপি

    এফ. আর. ইমরানমার্চ 2, 2026Updated:মার্চ 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় সংসদে চিফ হুইপ ও হুইপ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বরগুনা-২ আসন থেকে একাধিকবার নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ছয়জন সংসদ সদস্যকে হুইপ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    হুইপ হিসেবে দায়িত্ব পাওয়া এমপিরা হলেন—

    হবিগঞ্জ-৩ আসনের জি কে গউস, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম।

    সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সচিবালয় জানায়, রাষ্ট্রপতির আদেশক্রমে এসব নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন।

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত ফলাফল অনুযায়ী দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ সম্পন্ন হয়।

    আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী ওই অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিলল ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা

    মার্চ 9, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

    মার্চ 9, 2026
    বাংলাদেশ

    দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.