Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বরিশালে আবাসিক হোটেলে হানিট্র্যাপ: সুন্দরী তরুণীসহ গ্রেপ্তার ২
    বাংলাদেশ

    বরিশালে আবাসিক হোটেলে হানিট্র্যাপ: সুন্দরী তরুণীসহ গ্রেপ্তার ২

    এফ. আর. ইমরানUpdated:মার্চ 9, 2026মার্চ 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক—

    বরিশাল নগরীতে আবাসিক হোটেলে ফাঁদে ফেলে টাকা ছিনতাইয়ের অভিযোগে হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) রাতে নগরীর গির্জামহল্লা এলাকার আবাসিক হোটেল ইম্পেরিয়ালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—চক্রের নারী সদস্য মিলিতা দত্ত ম্যালাইসা ও সান্টু হাওলাদার।

    এই ঘটনায় বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের বাসিন্দা মোফাজ্জেল হোসেন খানের ছেলে সিরাজুল ইসলাম খান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দুইজনের পাশাপাশি হোটেল মালিক ও ম্যানেজারের নামও উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, একই এলাকার বাসিন্দা হওয়ায় হানিট্র্যাপ চক্রের সদস্য আব্দুর রহমানের সঙ্গে পূর্ব পরিচয় ছিল ভুক্তভোগী সিরাজুল ইসলামের। সেই সূত্র ধরে গত ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে আব্দুর রহমান জরুরি কাজের কথা বলে তাকে নগরীর গির্জামহল্লা এলাকায় ডেকে নেন।

    রাত ৯টার দিকে সেখানে গেলে আব্দুর রহমান তাকে হোটেল ইম্পেরিয়ালের চতুর্থ তলার ৪২৮ নম্বর কক্ষে নিয়ে যান। সেখানে আগে থেকেই চক্রের ৮-১০ জন সদস্য অবস্থান করছিল। কক্ষের সামনে গেলে নারী সদস্য ম্যালাইসা তার সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর চক্রের সদস্যরা তাকে জোরপূর্বক কক্ষে নিয়ে খাটের ওপর বসিয়ে রাখে।

    এরপর ওই তরুণীর সঙ্গে আপত্তিকর পরিস্থিতি তৈরি করে ভিডিও ধারণের হুমকি দেওয়া হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। একপর্যায় তার কাছ থেকে পকেটে থাকা ১ হাজার ২০০ টাকা নিয়ে যায় চক্রের সদস্যরা এবং আরও ১৩ হাজার টাকা এনে দিতে চাপ দেয়।

    পরিস্থিতি বুঝে ভুক্তভোগী বিষয়টি হিজবুল্লাহ সম্রাট নামের এক ব্যক্তিকে জানালে তিনি পুলিশকে খবর দেন। পরে রাতেই কোতয়ালী মডেল থানা পুলিশ হোটেল ইম্পেরিয়ালে অভিযান চালিয়ে তরুণী মিলিতা দত্ত ম্যালাইসা ও সান্টু হাওলাদারকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল মালিক, ম্যানেজারসহ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজিৎ চন্দ্র নাথ জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা

    জুন 16, 2026
    বাংলাদেশ

    বেনজীরের জালিয়াতি ও দুর্নীতির নথিপত্র পাঠানো হচ্ছে দুবাই

    জুন 16, 2026
    বাংলাদেশ

    এস আলম ঘিরে মালয়েশিয়ার ২ হোটেল তদন্তে নতুন মোড়

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.