জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সরকারী দল আগামী বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় একটি গুরুত্বপূর্ণ সংসদীয় সভা করবে। সভার সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সব সরকার দলীয় সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করার জন্য চিফ হুইপ তাঁদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

