স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়োগ তাঁর মূল পদে থাকা অবস্থায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ আজ সোমবার (৯ মার্চ) এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কর্মকর্তা প্রচলিত নিয়ম অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন।
সরকারি সূত্র জানায়, জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই পদায়ন করা হয়েছে।

