Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশগামী ভিসা প্রক্রিয়া সহজে বৈদেশিক মুদ্রা ছাড়ের অনুমতি
    ব্যাংক

    বিদেশগামী ভিসা প্রক্রিয়া সহজে বৈদেশিক মুদ্রা ছাড়ের অনুমতি

    নিউজ ডেস্কমে 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশগামীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের বিপরীতে বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে।

    মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ নতুন নির্দেশনা জারি করে এ তথ্য জানায়। নতুন সিদ্ধান্তের ফলে ভিসা আবেদনকারীদের অর্থ পরিশোধ ও জামানত প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। আগে শুধু ভিসা ফি পাঠানোর অনুমতি ছিল। কিন্তু নতুন নিয়মে ব্যাংকগুলো এখন ভিসা বন্ড এবং নিরাপত্তা জামানতের অর্থ সরাসরি সংশ্লিষ্ট বিদেশি দূতাবাস বা হাইকমিশনে পাঠাতে পারবে। এতে দীর্ঘ প্রশাসনিক জটিলতা কমবে বলে মনে করা হচ্ছে।

    নতুন ব্যবস্থায় অনুমোদিত ব্যাংকগুলো আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে। সেই কার্ডে ভিসা বন্ড বা ডিপোজিটের অর্থ রাখা যাবে। প্রয়োজনে আগে ইস্যুকৃত কার্ডেও অর্থ পুনরায় লোড করার সুযোগ থাকবে। এই সুবিধা পাওয়া যাবে নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে। যেমন রপ্তানি আয় সংরক্ষণ হিসাব এবং বৈদেশিক মুদ্রা জমা হিসাব। এসব হিসাব থেকে অনুমোদিত কার্ড ব্যবহার করে লেনদেন করা যাবে।

    নিয়ন্ত্রণ নিশ্চিত করতে প্রতিটি লেনদেনের আগে ব্যাংকগুলোকে বিস্তারিত যাচাই করতে হবে। আবেদনকারীদের পাসপোর্ট, দূতাবাসের চাহিদাপত্র, ইনভয়েস এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব জামানত অবশ্যই ফেরতযোগ্য হতে হবে এবং বিদেশি কর্তৃপক্ষ অর্থ ফেরত দিলে তা দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। অর্থ ফেরত আনার দায়িত্ব আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যাংকের ওপর থাকবে।

    এ ধরনের লেনদেনের জন্য ব্যাংকগুলোকে আলাদা রেকর্ড সংরক্ষণ করতে হবে এবং নিয়মিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করার নির্দেশও দেওয়া হয়েছে।

    বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে বিদেশগামী শিক্ষার্থী, কর্মী ও পর্যটকদের ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের স্বস্তি আসবে। বিশেষ করে জামানত ও আর্থিক নিশ্চয়তা প্রদানের জটিলতা কমে আন্তর্জাতিক লেনদেন আরও স্বচ্ছ ও দ্রুত হবে বলে তারা মনে করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক তরুণরাই ডিজিটাল ব্যাংকের নতুন গ্রাহক

    মে 12, 2026
    অর্থনীতি

    ঋণের সুদ কমিয়ে ১২ শতাংশে আনার দাবি

    মে 12, 2026
    ব্যাংক

    ব্যাক-টু-ব্যাক এলসিতে রপ্তানিকারকদের অর্থায়নে নতুন সুবিধা

    মে 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.