Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর
    ব্যাংক

    জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর

    নিউজ ডেস্কমে 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী ১ জুলাই থেকে ডিজিটাল টাকা লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ার সরকারি পরিকল্পনার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    শনিবার খুলনায় আয়োজিত মুদ্রানীতি বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী জুনের মধ্যে অন্তত একটি আর্থিক লেনদেনে বাংলা কিউআর ব্যবহার করতে নাগরিকদের উৎসাহিত করছে সরকার।

    গভর্নরের ভাষায়, ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে অর্থ ব্যবস্থাপনা, রাজস্ব আদায় এবং আর্থিক কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ হবে। তিনি জানান, দেশে প্রতি বছর কাগজের নোট ছাপাতে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। নগদ টাকার ব্যবহার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হলে অন্তত ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করা যাবে।

    তিনি আরও বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে অর্থনীতিতে স্বচ্ছতা বাড়বে এবং নগদ টাকার ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়ম কমাতেও প্রযুক্তিনির্ভর লেনদেন সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

    মতবিনিময় সভায় খুলনার ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন। তারা কৃষিঋণ, কৃষকের ন্যায্যমূল্য এবং পণ্য বিপণনে বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। বিশেষ করে কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে আর্থিক সহায়তা ও সহজ লেনদেন ব্যবস্থার দাবি জানান ব্যবসায়ীরা।

    সভায় গভর্নর কৃষিঋণ বিতরণ এবং দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ নিয়েও কথা বলেন। তিনি জানান, ব্যাংক খাতকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়ে কাজ করছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এছাড়া মুদ্রানীতি বিষয়ে উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    গুজবে ব্যাংক খাতে তারল্য ও আস্থার টানাপোড়েন

    মে 16, 2026
    ব্যাংক

    ব্যাংক জালিয়াতির অভিযোগে সংকটে ২৬ গার্মেন্ট কারখানা

    মে 16, 2026
    ব্যাংক

    ইসলামী ব্যাংকে ধাক্কা লাগলে কাঁপবে পুরো ব্যাংকিং খাত!

    মে 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.