Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫০০ কোটি টাকার তহবিল জোগাড়ে নতুন রেকর্ড ব্র্যাক ব্যাংকের
    ব্যাংক

    ৫০০ কোটি টাকার তহবিল জোগাড়ে নতুন রেকর্ড ব্র্যাক ব্যাংকের

    নিউজ ডেস্কমে 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের আর্থিক খাতে বড় অঙ্কের প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনায় নতুন নজির গড়েছে ব্র্যাক ব্যাংক। ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের জন্য ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে ব্যাংকটি। নন-কনভার্টিবল, কিউমিলেটিভ এবং সম্পূর্ণ রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে এই অর্থায়ন সম্পন্ন হয়েছে, যা দেশের ইতিহাসে এ ধরনের সবচেয়ে বড় লেনদেনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

    সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। পুরো অর্থায়ন প্রক্রিয়ায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক। এ উদ্যোগে অংশ নিয়েছে সিটি ব্যাংক ও উত্তরা ব্যাংকও।

    সংশ্লিষ্টদের মতে, পাঁচ বছর মেয়াদি এই অর্থায়ন কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বিনিয়োগকারী এবং শেয়ার ইস্যুকারী—উভয় পক্ষই দীর্ঘমেয়াদে সুবিধা পায়। সংগৃহীত অর্থ ইউনাইটেড গ্রুপের নতুন উন্নয়ন প্রকল্প এবং ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করা হবে।

    অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দেশের শিল্প ও অবকাঠামো খাত সচল রাখতে স্থানীয় ব্যাংকগুলোর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা এখন শিল্পখাতের জন্য বড় সহায়ক শক্তি হয়ে উঠছে।

    ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, বড় ও জটিল অর্থায়ন কাঠামো বাস্তবায়নে দেশের ব্যাংকিং খাত এখন আরও সক্ষম হয়ে উঠছে। এই উদ্যোগ দেশের পুঁজিবাজার ও করপোরেট অর্থায়ন ব্যবস্থার পরিপক্বতারও একটি উদাহরণ বলে তিনি মন্তব্য করেন।

    ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত ঋণনির্ভর অর্থায়নের বাইরে বিকল্প তহবিল সংগ্রহের মাধ্যম হিসেবে প্রেফারেন্স শেয়ারের ব্যবহার ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে বড় শিল্পগোষ্ঠী ও বিদ্যুৎ খাতের প্রকল্পগুলোতে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য এ ধরনের কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    তাদের মতে, সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে তারল্যচাপ ও ঋণ সংকটের মধ্যে বিকল্প অর্থায়নের এমন উদ্যোগ করপোরেট খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারে নতুন ধরনের আর্থিক পণ্যের ব্যবহারও বাড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    একীভূত পাঁচ ব্যাংকে পুরোনো মালিক ফেরায় অনিশ্চয়তা

    মে 17, 2026
    অর্থনীতি

    করদাতার টাকায় ব্যাংক টিকিয়ে রাখা—কতটা যৌক্তিক?

    মে 17, 2026
    বাংলাদেশ

    দখল-লুটে বহুমাত্রিক গভীর সংকটে ইসলামী ব্যাংকিং

    মে 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.