Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মিডল্যান্ড ব্যাংকের ‘এমডিবি ই-লোন’ চালু
    ব্যাংক

    মিডল্যান্ড ব্যাংকের ‘এমডিবি ই-লোন’ চালু

    নিউজ ডেস্কজুলাই 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গ্রাহকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল ঋণসেবা চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ‘এমডিবি ই-লোন’ নামে নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে দ্রুত, সহজ ও কাগজবিহীন প্রক্রিয়ায় ঋণ গ্রহণ করতে পারবেন।

    ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি ঢাকার গুলশান-২-এ অবস্থিত প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমতিয়াজ ইউ আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নজমুল হুদা সরকার, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধানরা।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে চালু হওয়া এই ডিজিটাল ঋণসেবার আওতায় যোগ্য গ্রাহকরা সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের পরিশোধের সর্বোচ্চ মেয়াদ ১২ মাস নির্ধারণ করা হয়েছে।

    ব্যাংকটির মতে, ডিজিটাল ঋণসেবা চালুর ফলে শাখায় না গিয়েই গ্রাহকরা মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন, অনুমোদন এবং ঋণ গ্রহণের সুযোগ পাবেন। এতে সময় ও কাগজপত্রের ঝামেলা কমবে এবং আর্থিক সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ বলেন, ‘এমডিবি ই-লোন’ চালুর মাধ্যমে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার ক্ষেত্রে ব্যাংকটি নতুন একটি মাইলফলক স্পর্শ করেছে। ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণে ভবিষ্যতেও নতুন নতুন প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ইসলামী ব্যাংকে রাজনৈতিক প্রভাব ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কড়া নির্দেশ

    জুলাই 4, 2026
    ব্যাংক

    কেন্দ্রীয় ব্যাংকের ৩ হাজার কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি

    জুলাই 4, 2026
    ব্যাংক

    ইসলামী ব্যাংকে ছুটি শেষে কাজে ফিরেই চাকরি হারানোর অভিযোগ

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.