Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পদ্মা ব্যাংকের সাবেক এমডি আব্দুল মতলেব সহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
    ব্যাংক

    পদ্মা ব্যাংকের সাবেক এমডি আব্দুল মতলেব সহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

    নিউজ ডেস্কUpdated:আগস্ট 23, 2026আগস্ট 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে প্রায় দুই কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মতলেব পাটোয়ারীসহ মোট দশজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

    আজ রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন।

    মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন এমএইচ এন্টারপ্রাইজের মালিক মো. মমিনুর রহমান, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও মমিনুরের মামা মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুল মতলেব পাটোয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, সাবেক ম্যানেজার অপারেশন মাহবুব আহমেদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো. কাওসার হোসেন।

    দুদকের অভিযোগ অনুযায়ী, এই দশজন পরস্পরের সঙ্গে যোগসাজশে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে এক কোটি পঁচানব্বই লাখ টাকা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে সেই অর্থ পাচারের সঙ্গেও তাঁরা জড়িত ছিলেন বলে অভিযোগ। এই অভিযোগে তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা, দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের প্রাসঙ্গিক ধারায় মামলাটি অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ফ্রান্সে কার্যকর হলো মরণাপন্ন রোগীদের জন্য ‘মৃত্যু সহায়তা’ আইন

    আগস্ট 23, 2026
    আইন আদালত

    রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের দায় মিয়ানমারের: আইনমন্ত্রী

    আগস্ট 23, 2026
    ব্যাংক

    বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হলেন আবদুর রহমান খান

    আগস্ট 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.