Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কৃষিঋণ নীতিমালায় বড় পরিবর্তন, স্মার্ট কৃষি ও ভ্যালু চেইনে অগ্রাধিকার নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
    ব্যাংক

    কৃষিঋণ নীতিমালায় বড় পরিবর্তন, স্মার্ট কৃষি ও ভ্যালু চেইনে অগ্রাধিকার নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কৃষি ও পল্লী ঋণ বিতরণে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষি ভ্যালু চেইন, প্রিসিশন এগ্রিকালচার, ক্লাইমেট স্মার্ট কৃষি ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে ঋণ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় বেশ কিছু পরিবর্তন ও নতুন ধারা যুক্ত করা হয়েছে।

    একই সঙ্গে প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও বর্গাচাষিদের জন্য ঋণ পাওয়া সহজ করতে ইউনিয়ন পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় হাটের দিনে ব্যাংক কর্মকর্তাদের ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

    নতুন নীতিমালায় কৃষিঋণ বিতরণে ফসল, কৃষি যন্ত্রপাতি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ ফসল খাতে, ১৫ শতাংশ কৃষি যন্ত্রপাতিতে, ১০ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণের নির্দেশনা রয়েছে। পাশাপাশি কৃষি উপকরণ, কৃষিপণ্য উৎপাদন ও কৃষি-সংশ্লিষ্ট সেবা, কৃষি প্রযুক্তি, ডিজিটাল সেবা, প্রিসিশন ফার্মিং, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ও কৃষি ভ্যালু চেইনসহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডেও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

    কৃষি ভ্যালু চেইনের আওতা বেশ বিস্তৃত। উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বাজারজাতকরণ এবং চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে যুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমিতি ঋণ পাবে। এতে কৃষিপণ্যের পুরো সরবরাহ প্রক্রিয়াই ঋণসুবিধার আওতায় আসছে।

    প্রকৃত কৃষকদের ঋণপ্রাপ্তি নিশ্চিত করার বিষয়েও নীতিমালায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও বর্গাচাষিরা যেন সহজ প্রক্রিয়ায়, সময়মতো ও হয়রানিমুক্তভাবে ঋণ পান, সে জন্য ইউনিয়ন পর্যায়ে কৃষিঋণ-সংক্রান্ত তথ্য প্রচার ও বিতরণ কার্যক্রম চালাতে হবে। প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংকের শাখা কর্মকর্তারা ক্যাম্প করে কৃষকদের ঋণের তথ্য জানাবেন এবং ঋণ বিতরণ করবেন।

    নীতিমালায় কৃষি মূল্য শৃঙ্খল, প্রিসিশন এগ্রিকালচার ও ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিষয়ে তিনটি নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে। কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। সোলার পাম্প বসিয়ে সেচব্যবস্থা গড়ে তুলতে দেওয়া ঋণ কৃষিঋণ হিসেবে গণ্য হবে। পরিবেশবান্ধব জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদন বাড়াতে জৈব সার উৎপাদন ও বিতরণ খাতেও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

    নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় ব্যাংকগুলোকে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করতে হবে। পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে সেই প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

    সার্কুলারে বলা হয়েছে, কৃষিঋণ বিতরণ ও আদায় কার্যক্রম তদারকি, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এসব পরিবর্তন আনা হয়েছে।

    সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষিতে ঋণপ্রবাহ বাড়ালে উৎপাদনশীলতা ও টেকসই কৃষির পথ প্রশস্ত হবে। তবে প্রান্তিক কৃষকদের কাছে ঋণ সত্যিই পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোর কার্যকর তদারকি ও বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দেশের দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক আর্থিক সেবার আওতায়

    নভেম্বর 19, 2026
    ব্যাংক

    খেলাপি ঋণের পাহাড়ে দুর্বল ব্যাংকিং খাত, উত্তরণের পথ কী?

    নভেম্বর 19, 2026
    ব্যাংক

    বৈদেশিক মুদ্রার হিসাবে গরমিল, ১৬ ব্যাংকে বিশেষ পরিদর্শন

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.