Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক আর্থিক সেবার আওতায়
    অর্থনীতি

    দেশের দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক আর্থিক সেবার আওতায়

    নিউজ ডেস্কনভেম্বর 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে আর্থিক সেবার আওতা বাড়লেও নারী ও পুরুষের মধ্যে এখনো উল্লেখযোগ্য ব্যবধান রয়ে গেছে। দেশের ১৫ বছর বা তার বেশি বয়সী মানুষের ৬৪ দশমিক ৫ শতাংশের অন্তত একটি আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানে হিসাব রয়েছে। তবে নারীদের ক্ষেত্রে এই হার ৬০ দশমিক ৯ শতাংশ, যেখানে পুরুষদের ক্ষেত্রে ৬৯ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ আর্থিক অন্তর্ভুক্তিতে পুরুষের তুলনায় নারীরা ৮ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট পিছিয়ে রয়েছেন।

    বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে পরিচালিত প্রথম জাতীয় প্রতিনিধিত্বমূলক জরিপ ‘বাংলাদেশ ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’-এ এসব তথ্য উঠে এসেছে।

    বুধবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ ব্যাংকের জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল প্রশাসনিক ইউনিট এবং রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের আয়োজনে এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের কারিগরি সহায়তায় জরিপটি পরিচালনা করে র‍্যাপিড।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জরিপের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। জরিপের গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ তুলে ধরেন র‍্যাপিডের চেয়ারম্যান ড. এম আবদুর রাজ্জাক।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ।

    গ্রাম ও শহর—দুই জায়গাতেই পিছিয়ে নারীরা

    জরিপে দেখা গেছে, আর্থিক অন্তর্ভুক্তিতে নারী-পুরুষের ব্যবধান শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও বিদ্যমান। গ্রামে পুরুষদের ৬৮ দশমিক ৭ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় রয়েছেন। নারীদের ক্ষেত্রে এ হার ৬০ শতাংশ।

    শহরাঞ্চলেও একই চিত্র দেখা গেছে। সেখানে পুরুষদের আর্থিক অন্তর্ভুক্তির হার ৭১ দশমিক ৪ শতাংশ, বিপরীতে নারীদের ৬৩ দশমিক ৩ শতাংশ।

    অর্থাৎ বসবাসের এলাকা ভিন্ন হলেও আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে নারীরা পুরুষদের তুলনায় পিছিয়ে রয়েছেন।

    সবচেয়ে জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা

    জরিপ অনুযায়ী, দেশে আনুষ্ঠানিক আর্থিক সেবার মধ্যে মোবাইল আর্থিক সেবাই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। প্রাপ্তবয়স্কদের ৪৪ দশমিক ৭ শতাংশের মোবাইল আর্থিক সেবার হিসাব রয়েছে। ব্যাংক হিসাবে রয়েছে ২৮ দশমিক ৮ শতাংশ মানুষের এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে হিসাব রয়েছে ২২ শতাংশের।

    তবে নারী ও পুরুষের মধ্যে সেবার ধরনেও পার্থক্য রয়েছে। নারীদের ২৯ দশমিক ৩ শতাংশ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করেন। পুরুষদের ক্ষেত্রে এ হার মাত্র ১১ দশমিক ৮ শতাংশ।

    অন্যদিকে মোবাইল আর্থিক সেবা ব্যবহারে পুরুষেরা এগিয়ে। পুরুষদের ৫৬ দশমিক ৯ শতাংশের এ ধরনের হিসাব রয়েছে, যেখানে নারীদের ক্ষেত্রে হার ৩৬ শতাংশ।

    বিভাগভেদে আর্থিক অন্তর্ভুক্তিতে পার্থক্য

    অঞ্চলভেদেও আর্থিক সেবা গ্রহণের চিত্রে পার্থক্য রয়েছে। জরিপে দেখা গেছে, ঢাকা বিভাগে আর্থিক অন্তর্ভুক্তির হার সবচেয়ে বেশি, ৬৭ দশমিক ৭ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে এ হার ৬৭ শতাংশ।

    অন্যদিকে সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ। সেখানে মাত্র ৫৪ দশমিক ৯ শতাংশ প্রাপ্তবয়স্ক আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় রয়েছেন।

    আয়ের পরিমাণ ও শিক্ষাগত যোগ্যতার ওপরও ব্যাংকসহ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানে হিসাব থাকার প্রবণতা উল্লেখযোগ্যভাবে নির্ভর করে।

    হিসাব থাকলেও ব্যবহার করছেন না অনেকে

    আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খোলার প্রবণতা বাড়লেও অনেক গ্রাহক নিয়মিত এসব হিসাব ব্যবহার করছেন না। জরিপে দেখা গেছে, ব্যাংক হিসাবধারীদের প্রায় ৪৪ শতাংশ গত তিন মাসে কোনো টাকা জমা বা উত্তোলন করেননি। মোবাইল আর্থিক সেবার হিসাবধারীদের ক্ষেত্রে এ হার ১৭ শতাংশ।

    মোবাইল আর্থিক সেবা মূলত টাকা পাঠানো ও গ্রহণের কাজে ব্যবহৃত হচ্ছে। বিল পরিশোধ, সঞ্চয় কিংবা ব্যবসায়ীদের অর্থ পরিশোধের কাজে এ সেবা ব্যবহার করেন ৪ শতাংশেরও কম গ্রাহক।

    ব্যাংক হিসাবধারীদের মধ্যে ডেবিট কার্ড ব্যবহারকারীর হারও কম। মাত্র ৯ দশমিক ৮ শতাংশ গ্রাহক ডেবিট কার্ড ব্যবহার করেন।

    ডিজিটাল লেনদেনেও রয়েছে শহর ও গ্রামের ব্যবধান। আর্থিক সেবার আওতায় থাকা মানুষের মধ্যে শহরের পুরুষদের ২৩ দশমিক ৮ শতাংশ অ্যাপভিত্তিক লেনদেন করেন। বিপরীতে গ্রামীণ নারীদের ক্ষেত্রে এ হার মাত্র ৩ দশমিক ৫ শতাংশ।

    নারীদের আর্থিক সেবায় বাড়তি বাধা

    জরিপে নারীদের আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে কিছু বাড়তি প্রতিবন্ধকতার বিষয়ও উঠে এসেছে। অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন প্রায় ৪৩ শতাংশ নারী। একই হারে নারী জানিয়েছেন, ব্যাংক বা আর্থিক সেবা পেতে তাঁদের স্বামী কিংবা অভিভাবকের নিশ্চয়তা প্রয়োজন হয়।

    জরিপের ফলাফল উপস্থাপনের সময় ড. এম আবদুর রাজ্জাক শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক আয়ের ভিত্তিতে ব্যাংক হিসাবের বড় বৈষম্যের বিষয়টি তুলে ধরেন।

    তিনি জানান, সবচেয়ে ধনী ২০ শতাংশ পরিবারের উচ্চশিক্ষিত পুরুষদের মধ্যে ব্যাংক হিসাব থাকার হার ৯৯ দশমিক ১ শতাংশ। একই অবস্থানে থাকা নারীদের ক্ষেত্রে এ হার ৭৮ শতাংশ। অন্যদিকে সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ পরিবারের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন প্রাপ্তবয়স্কদের মধ্যে ব্যাংক হিসাব রয়েছে মাত্র ১০ দশমিক ৮ শতাংশের।

    যেভাবে পরিচালিত হয়েছে জরিপ

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নমুনা কাঠামো ব্যবহার করে দুই ধাপে স্তরভিত্তিক নমুনা পদ্ধতিতে জরিপটি পরিচালনা করা হয়। দেশের আটটি বিভাগ ও ৬৪টি জেলার ৪৩২টি প্রাথমিক নমুনা এলাকা থেকে মোট ৬ হাজার ৯১২টি পরিবার নির্বাচন করা হয়েছিল।

    প্রতিটি পরিবার থেকে কিশ গ্রিড পদ্ধতিতে ১৫ বছর বা তার বেশি বয়সী একজন প্রাপ্তবয়স্ককে বেছে নিয়ে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত কম্পিউটার-সহায়তায় এসব সাক্ষাৎকার সম্পন্ন হয়। জাতীয় পর্যায়ের ফলাফলে ভুলের সম্ভাব্য সীমা ধরা হয়েছে ১ দশমিক ৬৬ শতাংশীয় পয়েন্ট।

    জরিপে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবাদাতা, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বিমা প্রতিষ্ঠান কিংবা পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানে হিসাব থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় গণনা করা হয়েছে।

    উল্লেখ্য, ২০২১ সালে গৃহীত জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল বাস্তবায়ন ও অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে বাংলাদেশ ব্যাংকের জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল প্রশাসনিক ইউনিট।

    জরিপের সামগ্রিক চিত্র বলছে, দেশে আর্থিক সেবার বিস্তার ঘটলেও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি। বিশেষ করে নারী, নিম্ন আয়ের মানুষ এবং কম শিক্ষিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    কৃষিঋণ নীতিমালায় বড় পরিবর্তন, স্মার্ট কৃষি ও ভ্যালু চেইনে অগ্রাধিকার নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

    নভেম্বর 19, 2026
    ব্যাংক

    খেলাপি ঋণের পাহাড়ে দুর্বল ব্যাংকিং খাত, উত্তরণের পথ কী?

    নভেম্বর 19, 2026
    ব্যাংক

    বৈদেশিক মুদ্রার হিসাবে গরমিল, ১৬ ব্যাংকে বিশেষ পরিদর্শন

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.