Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেউলিয়ার হওয়ার ঝুঁকিতে দেশের ব্যাংক খাত, লুটপাটের দায় দেখছে দ্য ইকোনমিস্ট
    ব্যাংক

    দেউলিয়ার হওয়ার ঝুঁকিতে দেশের ব্যাংক খাত, লুটপাটের দায় দেখছে দ্য ইকোনমিস্ট

    নিউজ ডেস্কনভেম্বর 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যাংক খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। লন্ডনভিত্তিক বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরেছে। প্রতিবেদনের বিশ্লেষণে বলা হয়েছে, ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর পরিণতিতে পুরো খাতটি কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে।

    ইকোনমিস্টের ভাষ্য অনুযায়ী, এই সংকটের অন্যতম কারণ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে ব্যাংক খাত থেকে অর্থ লুটপাট। ২০২৪ সালে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর তিনি দেশ শাসন করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের বোঝা জমেছে। এর বড় একটি অংশ আর কখনোই আদায় হবে না।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক পরিচালনা এবং সেখান থেকে ঋণ নেওয়া, দুই ক্ষেত্রেই জড়িত ছিলেন প্রভাবশালী কিছু ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর মালিক। তাঁদের কেউ এখন কারাগারে, কেউ আবার দেশ ছেড়ে পালিয়েছেন। ফলে ঋণ আদায়ের পথ আরও জটিল হয়ে পড়েছে।

    বিশ্লেষণে বলা হয়েছে, ব্যাংক খাতের সংকট এখন আর শুধু আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে আমানতকারীর আস্থা, বেসরকারি বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনীতিতে। ক্ষতি কাটিয়ে উঠতে বিপুল অর্থের প্রয়োজন হলেও সরকারের আর্থিক সক্ষমতা সীমিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ফলে সংস্কার ও পুনর্গঠনের পথে সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। একদিকে খেলাপি ঋণ আদায়, অন্যদিকে দুর্বল ব্যাংকগুলোর মূলধন জোগান, এই দুই কাজেই প্রয়োজন হবে বিপুল তহবিল ও কঠোর সুশাসন। এর ওপরই নির্ভর করবে আমানতকারীদের আস্থা ফেরানো এবং বিনিয়োগে গতি আনা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ২২ ব্যাংকের মূলধন ঘাটতি ৩ লাখ কোটি টাকা ছাড়াল, ঋণ দেওয়ার সক্ষমতায় ধস

    নভেম্বর 20, 2026
    ব্যাংক

    ১২ কোটি ডলারের আর্বিট্রেশন দাবির মুখে ন্যাশনাল ব্যাংক, কাঠগড়ায় সিকদার আমলের সফটওয়্যার চুক্তি

    নভেম্বর 20, 2026
    আইন আদালত

    পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় পারটেক্স গ্রুপের এমডি রুবেলের জামিন নামঞ্জুর, পাঠালেন কারাগারে

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.