Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বহুমুখী উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
    ব্যাংক

    খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বহুমুখী উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    নিউজ ডেস্কনভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে বহুমুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে বিশেষ সুবিধা, বড় খেলাপিদের ওপর নজরদারি, ব্যাংকগুলোর জবাবদিহি বাড়ানো এবং আইনি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের অনাদায়ি ঋণ কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার আরও কমিয়ে ১০ শতাংশে নামানোর লক্ষ্যও রয়েছে।

    সর্বশেষ গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ এখন খেলাপি। গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এত বিপুল খেলাপি ঋণের মধ্যে মাত্র এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ।

    খেলাপি ঋণ আদায়ে সর্বশেষ ১৯ নভেম্বর নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সব তফসিলি ব্যাংককে গত ২৯ জুন চালু করা বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কার্যকরভাবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ সুবিধার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী ঋণগ্রহীতারা একবারে পুরো মূল ঋণ পরিশোধ করে দায় নিষ্পত্তির সুযোগ পাবেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করা যেতে পারে। তবে এটি সব খেলাপি ঋণগ্রহীতার জন্য স্বয়ংক্রিয় সুবিধা নয়।

    ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এ সুবিধার আওতায় আসবে। একই সঙ্গে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে পুনঃতফসিল করা নির্দিষ্ট কিছু ঋণও বিবেচনার সুযোগ রয়েছে। স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আদায়ের মাধ্যমে ব্যাংকগুলোর সম্পদের মান উন্নত করা এবং নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়ানো।

    ঋণ আদায়ের অগ্রগতি পর্যবেক্ষণে বেশি খেলাপি ঋণ রয়েছে এমন ব্যাংকগুলোর ওপরও নজরদারি বাড়ানো হচ্ছে। যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, সেগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠক করবে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংককে ঋণ আদায়ের বাধা চিহ্নিত করে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিতে হবে। পাশাপাশি প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে টাকা আদায়ের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

    শুধু পুরোনো ঋণ আদায় নয়, নতুন করে খেলাপি ঋণ তৈরি হওয়া ঠেকাতেও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকগুলোর ঋণঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করা, সম্পদের মান যাচাই এবং সম্ভাব্য ঋণক্ষতি আগেভাগে চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস-৯ অনুসারে এক্সপেকটেড ক্রেডিট লস (ইসিএল) কাঠামো চালুর প্রস্তুতি চলছে। এ পদ্ধতিতে কোনো ঋণ পুরোপুরি খেলাপি হওয়ার জন্য অপেক্ষা না করে শুরু থেকেই ঋণগ্রহীতার আর্থিক অবস্থা ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ক্ষতির হিসাব করা হবে। ফলে ব্যাংকগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় প্রভিশন বা সঞ্চিতি রাখতে হবে।

    এ ছাড়া যেসব ব্যাংকে দুর্বল সুশাসন বা বড় ঋণগ্রহীতার কাছে অতিরিক্ত ঋণ কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি রয়েছে, সেগুলোর সম্পদের মান পর্যালোচনা জোরদার করা হচ্ছে। বিশেষ সম্পদমান পর্যালোচনার (একিউআর) মাধ্যমে ব্যাংকগুলোর ঋণ পোর্টফোলিও যাচাই করে গোপন খেলাপি ঋণ, অতিরিক্ত পুনঃতফসিল এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঋণ আদায়ে ব্যাংকগুলোর বিশেষায়িত ইউনিট ও আইনি বিভাগ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

    দীর্ঘমেয়াদে খেলাপি ঋণ আদায়ের বাধা কমাতে আইনি সংস্কারেও গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে প্রস্তাবিত ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন, ২০২৬ প্রণয়ন এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ রয়েছে। এসব সংস্কারের মাধ্যমে ব্যাংকের অনাদায়ি ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা এবং ঋণ আদায়ের মামলা নিষ্পত্তি দ্রুত করার পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া ব্যবসা পরিচালনা ও ঋণ পরিশোধের সক্ষমতা রয়েছে এমন প্রতিষ্ঠানকে প্রয়োজন অনুযায়ী পুনর্গঠন বা পুনঃতফসিলের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে, ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ না করা বা শর্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়ার অবস্থান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে ঋণ আদায় বাড়ানো, ব্যাংকগুলোর ওপর নজরদারি এবং সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অনাদায়ি ঋণ আদায়ের পাশাপাশি ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বসাবে বেসরকারি প্রতিষ্ঠান, বিনামূল্যে পাবে ১০ শতাংশ বিদ্যুৎ

    নভেম্বর 22, 2026
    ব্যাংক

    সিটি ব্যাংকের এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    সম্পদের ৭৬ শতাংশ ধনীদের হাতে, ভ্যাটের বোঝা বেশি দরিদ্রের ওপর

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.