Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্বল ব্যাংকে আটকা তিন সরকারি তেল কোম্পানির ২৬০০ কোটি টাকা
    ব্যাংক

    দুর্বল ব্যাংকে আটকা তিন সরকারি তেল কোম্পানির ২৬০০ কোটি টাকা

    নিউজ ডেস্কনভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আর্থিক সংকটে থাকা কয়েকটি ব্যাংকে রাষ্ট্রায়ত্ত তিন জ্বালানি তেল বিপণন কোম্পানির প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার আমানত আটকে রয়েছে। যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও পদ্মা অয়েলের এসব অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর প্রাতিষ্ঠানিক আমানত ফেরতের প্রক্রিয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তিন কোম্পানিই আমানতের পরিবর্তে শেয়ার গ্রহণ না করে নগদ অর্থ ফেরত চাইছে।

    কোম্পানিগুলোর ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত দুর্বল ব্যাংকগুলোতে যমুনা অয়েলের ১ হাজার ৬৭৩ কোটি ১৭ লাখ, মেঘনা পেট্রোলিয়ামের ৫৮৭ কোটি ৭৮ লাখ এবং পদ্মা অয়েলের ৩৩৭ কোটি ৬৩ লাখ টাকা জমা ছিল। সব মিলিয়ে আমানতের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫৯৮ কোটি ৫৮ লাখ টাকা। তবে যমুনা অয়েলের হিসাবে ১৪৪ কোটি ১২ লাখ টাকা অর্জিত কিন্তু অনাদায়ী সুদও অন্তর্ভুক্ত রয়েছে।

    আমানত ফেরত পাওয়ার অনিশ্চয়তার পাশাপাশি এসব অর্থের বিপরীতে সুদ আয় হিসাবভুক্ত করা এবং সম্ভাব্য ক্ষতির জন্য সংস্থান রাখার ক্ষেত্রেও কোম্পানিগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। এসব বিষয় নিয়ে তিন প্রতিষ্ঠানের নিরীক্ষিত আর্থিক বিবরণীতেই শর্তযুক্ত মতামত দিয়েছেন নিরীক্ষকেরা।

    তিন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি অর্থ আটকে রয়েছে যমুনা অয়েলের। প্রতিষ্ঠানটির হিসাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৭৬১ কোটি ৯৩ লাখ, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৪৮২ কোটি ৪৪ লাখ, ইউনিয়ন ব্যাংকে ৩২২ কোটি ১৮ লাখ, সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৯ কোটি ৭৯ লাখ এবং এক্সিম ব্যাংকে ৪ কোটি ৩৬ লাখ টাকা রয়েছে।

    এ পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এর বাইরে বাংলাদেশ কমার্স ব্যাংকে যমুনা অয়েলের ৭৫ কোটি ৪৫ লাখ এবং ন্যাশনাল ব্যাংকে ৭ কোটি টাকা জমা রয়েছে।

    নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, একীভূত পাঁচ ব্যাংকে যমুনা অয়েলের মোট ব্যাংক স্থিতি ১ হাজার ৫৯০ কোটি ৭২ লাখ টাকা। এসব ব্যাংকে আটকে থাকা সুদ প্রাপ্যের বিপরীতে কোম্পানিটি ১৪২ কোটি ৩০ লাখ টাকার প্রত্যাশিত ঋণক্ষতি সংস্থান রেখেছে। তবে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস-৯ অনুযায়ী এই সংস্থান যথাযথ হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেননি নিরীক্ষকেরা।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে ৪ কোটি ৩৩ লাখ, ন্যাশনাল ব্যাংক থেকে ৬৩ লাখ ৮২ হাজার এবং সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ৪৯ লাখ টাকা আদায় করতে পেরেছে যমুনা অয়েল। তবে বাকি অর্থ ফেরতের বিষয়ে এখনো নিশ্চিত সমাধান পাওয়া যায়নি।

    অন্যদিকে মেঘনা পেট্রোলিয়ামের মোট দীর্ঘমেয়াদি স্থায়ী আমানত বা এফডিআরের পরিমাণ ১ হাজার ৪৫১ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে আর্থিক সংকটে থাকা চার ব্যাংকে জমা রয়েছে ৫৮৭ কোটি ৭৮ লাখ টাকা, যা কোম্পানিটির মোট দীর্ঘমেয়াদি এফডিআরের প্রায় ৪০ দশমিক ৫১ শতাংশ।

    এর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকে ২২৭ কোটি ৬৩ লাখ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১৭৯ কোটি ২২ লাখ, ইউনিয়ন ব্যাংকে ১৭১ কোটি ৯৬ লাখ এবং পদ্মা ব্যাংকে ৮ কোটি ৯৬ লাখ টাকা রয়েছে।

    মেঘনা পেট্রোলিয়াম এসব ব্যাংকে আটকে থাকা আমানতের বিপরীতে অর্জিত ৭৮ কোটি ৮৬ লাখ টাকা সুদ আয় হিসেবে দেখায়নি। তবে আমানতের সম্ভাব্য ক্ষতির বিপরীতে কোনো প্রত্যাশিত ঋণক্ষতি সংস্থানও রাখেনি।

    নিরীক্ষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, ঋণঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে আইএফআরএস-৯-এর বিধান অনুসারে প্রত্যাশিত ঋণক্ষতির জন্য সংস্থান রাখতে হয়। মেঘনা পেট্রোলিয়াম এ ধরনের সংস্থান না রাখায় নিরীক্ষকেরা আর্থিক বিবরণীতে শর্তযুক্ত মতামত দিয়েছেন।

    এ বিষয়ে মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীরুল হাসান জানিয়েছেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী দুর্বল ব্যাংকে আটকে থাকা আমানতের সুদ আয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেও চিঠি পাঠানো হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে এখনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

    তিনি আরও জানান, আটকে থাকা অর্থ উদ্ধারে করণীয় নির্ধারণ করতে বিপিসি সম্প্রতি একটি কমিটি গঠন করেছে। কমিটির একটি বৈঠকও হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে কমিটি বিপিসির চেয়ারম্যানের কাছে সুপারিশ জমা দেবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    এদিকে পদ্মা অয়েলের বিভিন্ন দুর্বল ব্যাংকে মোট ৩৩৭ কোটি ৬৩ লাখ টাকা জমা রয়েছে। এর মধ্যে এক্সিম ব্যাংকে স্বল্পমেয়াদি এফডিআর ও অবচয় তহবিল মিলিয়ে ১৪৪ কোটি ৫০ লাখ, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৭৯ কোটি ৫৩ লাখ, ইউনিয়ন ব্যাংকে ৫৫ কোটি ৮৫ লাখ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৩৫ কোটি ৫৭ লাখ, সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৬ কোটি ৩ লাখ এবং ন্যাশনাল ব্যাংকে ৬ কোটি ১৪ লাখ টাকা রয়েছে।

    পদ্মা অয়েল এসব আমানতের বিপরীতে ৩৫ কোটি ৯৮ লাখ টাকা সুদ আয় হিসেবে দেখিয়েছে। তবে বারবার যোগাযোগ করেও উল্লেখযোগ্য পরিমাণ আমানত ফেরত পায়নি প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত পে-অর্ডারের মাধ্যমে মাত্র ৬৪ লাখ ৪৪ হাজার টাকা আদায় করতে পেরেছে কোম্পানিটি।

    পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান বলেন, ব্যাংক রেজল্যুশন আইনে আমানতের অর্থ ফেরতের বিষয়ে নির্দেশনা রয়েছে। তবে প্রতিষ্ঠানটি আমানতের পরিবর্তে কোনো শেয়ার নিতে আগ্রহী নয়। তারা জমা রাখা অর্থই ফেরত চায়।

    তিনি জানান, নতুন করে সম্মিলিত ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আমানত ফেরতের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে এবং ইতিবাচক সমাধান পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন।

    তিন কোম্পানির আর্থিক বিবরণী বিশ্লেষণে দেখা যায়, জ্বালানি তেল বিপণনের মূল ব্যবসা থেকে অর্জিত পরিচালন মুনাফার তুলনায় তাদের পরিচালন-বহির্ভূত আয় অনেক বেশি। এই আয়ের বড় অংশ এসেছে ব্যাংকে রাখা আমানতের সুদ থেকে। ফলে দুর্বল ব্যাংকগুলো থেকে আমানত ও সুদ আদায়ে ব্যর্থ হলে কোম্পানিগুলোর আয় ও মুনাফার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

    ২০২৫-২৬ অর্থবছরে মেঘনা পেট্রোলিয়ামের নিট আয় ছিল ২৭২ কোটি ১৯ লাখ টাকা। প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা হয়েছে ১০৪ কোটি ৬৮ লাখ টাকা। বিপরীতে পরিচালন-বহির্ভূত আয় ছিল ৮০৩ কোটি টাকা। অর্থবছর শেষে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৮৫ কোটি টাকা।

    একই সময়ে পদ্মা অয়েলের নিট আয় ছিল ৩৪৭ কোটি ১৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা হয়েছে ১৬০ কোটি ৪৫ লাখ টাকা এবং পরিচালন-বহির্ভূত আয় ছিল ৭৯৩ কোটি ৫১ লাখ টাকা। অর্থবছর শেষে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৮২ কোটি ৪২ লাখ টাকা।

    অন্যদিকে যমুনা অয়েলের মোট আয় ছিল ১৭২ কোটি ৭১ লাখ টাকা। কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৫৮ কোটি ৮৩ লাখ টাকা। বিপরীতে পরিচালন-বহির্ভূত আয় ছিল ৬৯৪ কোটি ২৭ লাখ টাকা। অর্থবছর শেষে নিট মুনাফা দাঁড়িয়েছে ৪২৫ কোটি ৩৪ লাখ টাকা।

    ব্যাংক খাতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একীভূত পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রাথমিকভাবে ব্যক্তিশ্রেণির আমানতকারীদের অর্থ ফেরত দিচ্ছে।

    তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। ব্যাংক রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী, স্থায়ী আমানতের একটি অংশ শেয়ারে রূপান্তরের কথা রয়েছে।

    সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের আমানত শেয়ারে রূপান্তরের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

    কিন্তু যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও পদ্মা অয়েল এই ব্যবস্থার পরিবর্তে তাদের জমা রাখা অর্থ নগদে ফেরত চাইছে।

    এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকে থাকা ব্যক্তিশ্রেণির আমানতকারীদের অর্থ প্রাথমিকভাবে ফেরত দেওয়া হচ্ছে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থের বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে।

    তিনি আরও জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আমানত কীভাবে ফেরত দেওয়া হবে, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    ফলে তিন রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন কোম্পানির প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার আমানত ফেরতের বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে। আমানত ফেরত এবং এর বিপরীতে অর্জিত সুদ আদায়ের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না এলে কোম্পানিগুলোর ভবিষ্যৎ আর্থিক ফলাফলেও এর প্রভাব পড়তে পারে।

    সূত্র: বণিক বার্তা

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    উন্নয়নের নামে নেওয়া ঋণ, ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে কতটা বোঝা

    নভেম্বর 23, 2026
    ব্যাংক

    চার মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থ কমেছে ৩৮ হাজার কোটি টাকা

    নভেম্বর 23, 2026
    ব্যাংক

    ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ: কার দায়, কার জবাবদিহি?

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.