Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে ভয়াবহ লুটপাট
    ব্যাংক

    ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে ভয়াবহ লুটপাট

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে (এনবিএফআই) ভয়াবহ লুটপাটের চিত্র স্পষ্ট হয়ে উঠছে। ব্যাংকের চেয়েও বেশি মাত্রায় খেলাপি ঋণ বাড়তে থাকায় খাতটি এখন ধসের মুখে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) খেলাপি ঋণ বেড়েছে আড়াই হাজার কোটি টাকা। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ২৭ হাজার কোটি টাকার বেশি।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০টি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৫০ থেকে ৯৯ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ এগুলো কার্যত দেউলিয়া হয়ে গেছে। গ্রাহকরা আমানত ফেরত পাচ্ছেন না, আবার নতুন ঋণ বিতরণও প্রায় বন্ধ। গত মাসে বাংলাদেশ ব্যাংক ৯টি প্রতিষ্ঠানকে অবসায়নের (লিকুইডেশন) সিদ্ধান্ত নিলেও বাস্তবায়ন এখনও এগোয়নি।

    আগে রাজনৈতিক প্রভাব আর পুনঃতফসিলের মাধ্যমে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল করা হয়েছিল। তবে রাজনৈতিক পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে লুকানো খেলাপি ঋণ বেরিয়ে আসছে। এর ফলে গ্রাহক আস্থা ভেঙে পড়ছে। অনেক আমানতকারী নিজের টাকা তুলতে পারছেন না। তথ্য বলছে, গত ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট ঋণ স্থিতি ছিল ৭৭ হাজার ৯২ কোটি টাকা। এর মধ্যে ২৭ হাজার ৫৪১ কোটি টাকা খেলাপি, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭২ শতাংশ। গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ২৫ হাজার ৭৯ কোটি টাকা। সেই হিসেবে ছয় মাসে খেলাপি বেড়েছে ২ হাজার ৪৬২ কোটি টাকা।

    দেশে বর্তমানে ৩৫টি এনবিএফআই রয়েছে। এর মধ্যে ২২টি দেশীয় এবং ১৩টি যৌথ মালিকানাধীন। উচ্চ খেলাপি ঋণ ও আমানত ফেরত দিতে না পারায় বাংলাদেশ ব্যাংক গত মাসে ২০টি প্রতিষ্ঠানে নোটিশ পাঠায়। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের পরিকল্পনা সন্তোষজনক না হওয়ায় সেগুলো বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। এগুলো হলো—এফএএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৮০ থেকে ৯৯ শতাংশে পৌঁছেছে।

    সবচেয়ে ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা আরও ১৩টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৫০ শতাংশের ওপরে। এর মধ্যে রয়েছে—সিভিসি ফাইন্যান্স, বে লিজিং, ইসলামিক ফাইন্যান্স, মেরিডিয়ান ফাইন্যান্স, হজ ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, আইআইডিএফসি, উত্তরা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটালসহ আরও কয়েকটি।

    বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি এবং পরিকল্পিত লুটপাটের কারণে খাতটি আজকের অবস্থায় এসে পৌঁছেছে। অনেক পরিচালক ও তাদের ঘনিষ্ঠরা ঋণের নামে বিপুল অর্থ তুলে নিয়েছেন। জরুরি সংস্কারমূলক পদক্ষেপ না নিলে শুধু আমানতকারীর অর্থ ফেরত পাওয়াই অনিশ্চিত নয়, গোটা আর্থিক খাত ধসে পড়বে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীর স্বার্থ রক্ষার বিষয়টি সবার আগে দেখা হবে। সরকার থেকে অর্থ ছাড় হলে প্রক্রিয়া শুরু হবে। তবে যেকোনো পরিস্থিতিতে আমানতকারীদের টাকা রক্ষাই প্রধান অগ্রাধিকার।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, যে উদ্দেশ্যে এসব প্রতিষ্ঠান লাইসেন্স পেয়েছিল, তা পূরণ হয়নি। বরং অনিয়ম ও তছরুপের মাধ্যমে বিপুল অর্থ লোপাট হয়েছে। তাই দ্রুত এক্সিট পলিসির আওতায় এনে অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া উচিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    ৯৪ বিদ্যুৎকেন্দ্রের ভর্তুকি ছাড়ে অর্থ বিভাগের কঠোর শর্ত

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.