Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি ঋণ কমায় বন্ডের সুদহার ১০ শতাংশের নিচে
    ব্যাংক

    সরকারি ঋণ কমায় বন্ডের সুদহার ১০ শতাংশের নিচে

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারের ঋণচাহিদা কমে যাওয়ায় ট্রেজারি বন্ডের সুদহার টানা কমছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নিলামে ১৫ ও ২০ বছর মেয়াদি বন্ডের সুদ ১০ শতাংশের নিচে নেমেছে। এর আগের সপ্তাহে ১০ বছর মেয়াদি বন্ডের হারও একইভাবে কমে যায়।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সপ্তাহের নিলামে ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার দাঁড়ায় ৯ দশমিক ৬৭ শতাংশ। এদিন ১ হাজার কোটি টাকার বন্ড বিক্রি হয়। একই নিলামে ২০ বছর মেয়াদি বন্ডের সুদ কমে দাঁড়ায় ৯ দশমিক ৬৩ শতাংশ, বিক্রি হয় আরও ১ হাজার কোটি টাকা। অথচ এক সপ্তাহ আগেই ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার ছিল ১০ দশমিক ২৮ শতাংশ আর ২০ বছর মেয়াদির হার ছিল ১০ দশমিক ৩০ শতাংশ। এরও আগে অনুষ্ঠিত নিলামে ১০ বছর মেয়াদি বন্ডের সুদ ৯ দশমিক ৮৯ শতাংশে নেমে আসে। ওইদিন ২ হাজার কোটি টাকার বেশি বন্ড বিক্রি হয়েছিল।

    ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, বাজারে তারল্য বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। ডলারের বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে। পাশাপাশি সরকারের ঋণ নেওয়ার পরিমাণও কমেছে। সব মিলিয়ে ট্রেজারি বন্ডের সুদহার কমছে। তাদের ধারণা, সামনে অন্যান্য ট্রেজারি বিল ও বন্ডের সুদও কমতে পারে।

    সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ঋণ নেওয়া হয়েছে ১ লাখ ১৯ হাজার ৩৬৫ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৭৭ হাজার ১০৬ কোটি টাকা এবং ব্যাংক-বহির্ভূত উৎস থেকে ৪২ হাজার ২৫৯ কোটি টাকা। সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রার তুলনায় ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়া কম হয়েছে ২২ দশমিক ১০ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের তুলনাতেও ঋণ কমেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্যাংক খাত থেকেই নেয়া হবে ১ লাখ ৪ হাজার কোটি টাকা।

    অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অর্থবছরের শুরুর দিকে সরকারের ব্যয়ের চাপ কম থাকে। উন্নয়ন প্রকল্পে ব্যয় মূলত দ্বিতীয় প্রান্তিকের পর বাড়ে। অন্যদিকে রাজস্ব আয় দিয়ে পরিচালন ব্যয় মেটানো সম্ভব হয়। তাই বছরের শুরুতে সরকারের ঋণচাহিদা স্বাভাবিকভাবেই কম থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    ৯৪ বিদ্যুৎকেন্দ্রের ভর্তুকি ছাড়ে অর্থ বিভাগের কঠোর শর্ত

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.