Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রবাসী আয়ে শীর্ষ তিনে কৃষি ব্যাংক
    ব্যাংক

    প্রবাসী আয়ে শীর্ষ তিনে কৃষি ব্যাংক

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বড় সাফল্য দেখিয়েছে কৃষি ব্যাংক। কৃষিঋণ বিতরণের জন্য পরিচিত এ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক বিদেশ থেকে রেমিট্যান্স সংগ্রহে এখন তৃতীয় অবস্থানে উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র।

    কৃষি ব্যাংক সূত্র জানায়, এ অর্জন এক দিনের নয়, বরং ধারাবাহিক উন্নতির ফল। ২০২৩ সালে ব্যাংকটি ছিল ১৫তম স্থানে। পরের বছর উন্নতি করে সপ্তম অবস্থানে যায়। আর চলতি বছর শীর্ষ তিনে জায়গা করে নেয়। জানুয়ারিতে কৃষি ব্যাংক সংগ্রহ করে ১১ কোটি ৬০ লাখ ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ৩০ কোটি ১৯ লাখ ডলারে। আট মাসে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৭ কোটি ৬২ লাখ ডলারে, যা এ সময়ে দেশে আসা মোট প্রবাসী আয়ের প্রায় ৯ দশমিক ২ শতাংশ। এ সময় মোট রেমিট্যান্স এসেছে ২,১৪৫ কোটি ডলার বা ২১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

    প্রতিষ্ঠার পর থেকে কৃষি ব্যাংক কৃষিঋণনির্ভর প্রতিষ্ঠান ছিল। তবে ২০১৮ সাল থেকে রেমিট্যান্স সংগ্রহে জোর দেয়। ওই সময় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আলী হোসেন প্রধানিয়া। বর্তমানে তিনি এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে সুপারনিউমারারি অধ্যাপক।

    তিনি বলেন, ২০১৮ সালে প্রতি মাসে মাত্র পাঁচ থেকে সাত লাখ ডলার রেমিট্যান্স আসত। পরে বিশ্বখ্যাত মানি এক্সচেঞ্জ কোম্পানির সঙ্গে কাজ শুরু করে ব্যাংক। যেসব শাখা কোনো রেমিট্যান্স আনতে পারত না, তাদের উৎসাহিত করা হয়। ধীরে ধীরে কর্মকর্তাদের উদ্যোগ ও শাখার সক্রিয়তায় ব্যাংকটি এখন শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে।

    চলতি বছরের জানুয়ারি–আগস্ট সময়ে দেশে আসা রেমিট্যান্সের প্রায় অর্ধেকই এসেছে পাঁচ ব্যাংকের মাধ্যমে। এর মধ্যে তিনটি সরকারি—কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংক। বাকি দুটি হলো ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। ক্রমতালিকায় ইসলামী ব্যাংক প্রথম, অগ্রণী দ্বিতীয়, কৃষি তৃতীয়, জনতা চতুর্থ এবং ব্র্যাক ব্যাংক পঞ্চম। এ সময়ে শীর্ষ পাঁচ ব্যাংক এনেছে মোট সাড়ে ১০ বিলিয়ন ডলার, যা মোট রেমিট্যান্সের ৪৯ শতাংশ। এর মধ্যে সরকারি তিন ব্যাংকের অবদান ৫৪৬ কোটি ডলার বা এক-চতুর্থাংশ।

    জানুয়ারিতে দ্বিতীয় স্থানে ছিল সোনালী ব্যাংক। সে সময় তাদের সংগ্রহ ছিল ১৭ কোটি ৯৩ লাখ ডলার কিন্তু আগস্টে নেমে যায় সপ্তম স্থানে, সংগ্রহ দাঁড়ায় ১১ কোটি ৭৫ লাখ ডলারে। সেই জায়গা দখল করে নেয় কৃষি ব্যাংক। অন্যদিকে, ব্র্যাক ব্যাংক জানুয়ারিতে ছিল তৃতীয় স্থানে। আগস্টে তাদের আয় কমে ১৫ কোটি ৮৭ লাখ ডলার হওয়ায় অবস্থান নেমে যায় পঞ্চমে। অন্যদিকে ইসলামী ব্যাংক শীর্ষে অবস্থান ধরে রেখেছে। জানুয়ারিতে তাদের সংগ্রহ ছিল ২৮ কোটি ২৩ লাখ ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ৫৫ কোটি ৫৮ লাখ ডলারে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যসহ শ্রমিকপ্রধান দেশগুলোয় ইসলামী ব্যাংকের শক্তিশালী উপস্থিতিই তাদের সাফল্যের মূল কারণ।

    ব্যাংকটির মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, এ সাফল্য ২০১৮ সাল থেকে ধারাবাহিক প্রচেষ্টার ফল। দেশের প্রত্যন্ত অঞ্চলে এক হাজারের বেশি শাখা তাদের মূল শক্তি। আগে গ্রাহকদের ব্যাংকে যেতে হতো। এখন বিকাশ, নগদসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও মানি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে চুক্তির ফলে ঘরে বসেই টাকা তোলা যাচ্ছে। ফলে প্রবাসীরা কৃষি ব্যাংককে বেছে নিচ্ছেন।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯ শতাংশ। যদিও গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও সরকার বদলের কারণে লেনদেনে বিঘ্ন ঘটেছিল।

    ব্যাংক খাতসংশ্লিষ্টরা মনে করছেন, রেমিট্যান্স বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। ডলারের সংকটও কমেছে। অবৈধ পথে অর্থ পাঠানো ঠেকাতে সরকারের কঠোর অবস্থান এবং বৈধ পথে প্রেরণে প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    ৯৪ বিদ্যুৎকেন্দ্রের ভর্তুকি ছাড়ে অর্থ বিভাগের কঠোর শর্ত

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.