Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রবাসী আয়ে শীর্ষে ইসলামী ব্যাংক
    ব্যাংক

    প্রবাসী আয়ে শীর্ষে ইসলামী ব্যাংক

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের প্রথম শরিয়াহভিত্তিক ব্যাংক। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বর্তমানে ইসলামী ব্যাংকিং খাতে শীর্ষ অবস্থানে রয়েছে। সুদবিহীন লেনদেন ও লাভ-লোকসানের ভাগাভাগির নীতিতে পরিচালিত হওয়ায় ব্যাংকটি শুরু থেকেই আলাদা অবস্থান তৈরি করেছে। বর্তমানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন মো. ওমর ফারুক খান।

    চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে আসা প্রবাসী আয়ের প্রায় অর্ধেক এসেছে মাত্র পাঁচটি ব্যাংকের মাধ্যমে। এর মধ্যে সরকারি তিন ব্যাংক—কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংক। বাকি দুটি হলো ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, এ আট মাসে শীর্ষ পাঁচ ব্যাংক এনেছে মোট সাড়ে ১০ বিলিয়ন ডলার, যা মোট রেমিট্যান্স প্রবাহের ৪৯ শতাংশ। এর মধ্যে সরকারি তিন ব্যাংক একাই সংগ্রহ করেছে ৫৪৬ কোটি ডলার বা প্রায় এক-চতুর্থাংশ। ক্রমতালিকায় শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। দ্বিতীয় স্থানে অগ্রণী ব্যাংক, তৃতীয় কৃষি ব্যাংক, চতুর্থ জনতা ব্যাংক এবং পঞ্চম স্থানে ব্র্যাক ব্যাংক। ইসলামী ব্যাংক জানুয়ারিতে এনেছিল ২৮ কোটি ২৩ লাখ ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৫৮ লাখ ডলারে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যসহ শ্রমিকপ্রধান দেশগুলোয় ইসলামী ব্যাংকের শক্তিশালী নেটওয়ার্কই এ সাফল্যের মূল কারণ।

    অন্যদিকে জানুয়ারিতে দ্বিতীয় স্থানে থাকা সোনালী ব্যাংক আগস্টে নেমে যায় সপ্তম স্থানে। তাদের সংগ্রহ জানুয়ারির ১৭ কোটি ৯৩ লাখ ডলার থেকে কমে দাঁড়ায় ১১ কোটি ৭৫ লাখ ডলারে। একই সময়ে কৃষি ব্যাংক উঠে আসে তৃতীয় স্থানে। ব্র্যাক ব্যাংক জানুয়ারিতে ছিল তৃতীয়, তবে আগস্টে আয় কমে ১৫ কোটি ৮৭ লাখ ডলারে নেমে আসায় স্থান হয় পঞ্চম। এ সময়ে মোট রেমিট্যান্স প্রবাহও বেড়েছে। আগস্ট মাসে দেশে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই মাসে এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯ শতাংশ। তবে গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও সরকার পরিবর্তনের কারণে রেমিট্যান্স লেনদেন কিছুটা ব্যাহত হয়েছিল।

    ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে এবং ডলারের সংকটও কিছুটা কমছে। তাদের ধারণা, হুন্ডি বা অবৈধ পথে অর্থ পাঠানো ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপ এবং বৈধ পথে পাঠানো রেমিট্যান্সে প্রণোদনা বড় ভূমিকা রাখছে।

    ইসলামী ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খান বলেন, “প্রবাসীদের আস্থা অর্জনই আমাদের মূল শক্তি। ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্ক, ডিজিটাল সেবা এবং দ্রুত অর্থ পৌঁছে দেওয়ার সক্ষমতার কারণে প্রবাসীরা আমাদের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে বেশি আগ্রহী। আমরা চাই প্রতিটি ডলার বৈধ পথে দেশে আসুক। এতে প্রবাসী পরিবার উপকৃত হবে এবং দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    ৯৪ বিদ্যুৎকেন্দ্রের ভর্তুকি ছাড়ে অর্থ বিভাগের কঠোর শর্ত

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.