Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মাসিক ২৫ হাজার টাকা সম্মানী পাচ্ছেন শরিয়াহ কমিটির সদস্যরা
    ব্যাংক

    মাসিক ২৫ হাজার টাকা সম্মানী পাচ্ছেন শরিয়াহ কমিটির সদস্যরা

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 29, 2025সেপ্টেম্বর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং এবং প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য স্বতন্ত্র শরিয়াহ সুপারভাইজরি কমিটি (এসএসসি) গঠনের নির্দেশ দিয়েছে। কমিটি গঠনের সময় ব্যাংককে শরিয়াহ বিষয়ে অভিজ্ঞ, দক্ষ ও নিরপেক্ষ সদস্য নিয়োগ করতে হবে।

    কমিটির মূল দায়িত্ব হবে ইসলামী ব্যাংকিং কার্যক্রমে প্রয়োজনীয় শরিয়াহ নীতি প্রণয়ন এবং কার্যক্রম পর্যালোচনা করা। একজন সদস্য সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানের শরিয়াহ কমিটিতে থাকতে পারবেন। সদস্যদের জন্য মাসিক সম্মানী ভাতা ২৫ হাজার টাকা এবং প্রতিটি সভায় উপস্থিতির জন্য সর্বোচ্চ ৮ হাজার টাকা দেওয়া হবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, শরিয়াহ কমিটির সদস্য নির্বাচনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কামিল, দাওরা-ই-হাদিস, ফিক্হ, ইসলামী স্টাডিজ, আরবি, ইসলামী অর্থনীতি, ইসলামী ফাইন্যান্স বা ইসলামী আইনশাস্ত্রে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ফিক্হ বা উসুল আল-ফিক্হ, বিশেষ করে ফিক্হ-আল-মুয়ামালাতে (ইসলামী বাণিজ্যিক আইনশাস্ত্র) সার্টিফিকেট, ডিপ্লোমা বা উচ্চতর ডিগ্রি বা ইফতা ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

    শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। জাতীয় বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পিএইচডি বা উচ্চতর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এছাড়া কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি স্বনামধন্য জার্নাল বা প্রকাশনার মাধ্যমে নিজস্ব অধ্যয়নের ওপর দুটি নিবন্ধ প্রকাশ অথবা ইসলামী ফাইন্যান্স, ইসলামী ব্যাংকিং, অর্থনীতি বা ইসলামী আইনশাস্ত্রে দুটি স্বলিখিত বই বা প্রকাশনা থাকতে হবে।

    কমিটির সদস্যদের মধ্য থেকে পরিচালনা পর্ষদ সর্বোচ্চ একজনকে তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবে। ব্যাংকের শরিয়াহ সচিবালয়ের প্রধান কমিটির সচিব দায়িত্ব পালন করবেন, তবে তাঁর কোনো ভোটিং ক্ষমতা থাকবে না।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো সদস্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পাওনা পরিশোধে, ব্যক্তিগত ক্ষমতায় বা মালিক হিসেবে, কোনো অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার, পরিচালক বা সিইও বা অন্য কোনো করপোরেট সংস্থার প্রধান থাকলে কর ও ঋণ বা বিনিয়োগ খেলাপি হতে পারবেন না। তবে সরকার স্বীকৃত কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ কর্তৃক ধর্মীয় বিধিবিধান সম্পর্কিত ফতোয়া প্রদানে কোনো বাধা থাকবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.