Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসলামী ব্যাংকে আরও ২০০ কর্মী ছাঁটাই
    ব্যাংক

    ইসলামী ব্যাংকে আরও ২০০ কর্মী ছাঁটাই

    হাসিব উজ জামানঅক্টোবর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসলামী ব্যাংক থেকে ৯৫০ কোটি টাকা ঋণ নিল কাগুজে প্রতিষ্ঠান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতে সবচেয়ে আলোচিত নাম ইসলামী ব্যাংক। সাম্প্রতিক সময়ের যোগ্যতা যাচাই ও অভ্যন্তরীণ সংকটের ধারাবাহিকতায় এবার একসঙ্গে আরও ২০০ কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে চলতি সপ্তাহেই প্রথম দফায় ২০০ জন ছাঁটাই হয়। ফলে মাত্র কয়েক দিনের মধ্যে প্রতিষ্ঠানটি মোট ৪০০ কর্মীকে বিদায় জানাল।

    ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। কর্মীদের দক্ষতা যাচাই ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরিচালিত ওই পরীক্ষায় অংশ নেন ৪১৪ জন কর্মী, যার মধ্যে ৩৬৪ জন সফলভাবে উত্তীর্ণ হন। বাকি কয়েকজনকে পুনরায় প্রশিক্ষণ দিয়ে আরেকবার সুযোগ দেওয়া হবে। তবে যেসব কর্মী পরীক্ষায় অংশই নেননি, তাদের বেশিরভাগকেই আপাতত বিশেষ দায়িত্বে (ওএসডি) রাখা হয়েছে।

    শুধু অযোগ্যতার কারণে নয়, বরং পরীক্ষার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার, সহকর্মীদের অংশগ্রহণে বাধা দেওয়া এবং ব্যাংকের ভাবমূর্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে ছাঁটাই হওয়া কর্মীদের বিরুদ্ধে।

    ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে প্রায় ১১ হাজার লোক নিয়োগ পান। অভিযোগ আছে, এর মধ্যে অধিকাংশ নিয়োগই হয়েছে বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই। সেই নিয়োগ প্রক্রিয়াকেই এখন যাচাই-বাছাইয়ের মুখে ফেলা হয়েছে।

    যোগ্যতা যাচাই পরীক্ষার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হলেও বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানায়—এ ধরনের পরীক্ষা গ্রহণ এবং চাকরি বহাল রাখা বা বাতিল করা সম্পূর্ণ ব্যাংকের এখতিয়ার। ফলে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ নিজেদের অবস্থান ধরে রেখেই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

    কেবল পরীক্ষা নয়, নিয়োগপ্রাপ্তদের একাডেমিক সনদও যাচাই করছে ব্যাংকটি। প্রথম ধাপে বেসরকারি ছয়টি বিশ্ববিদ্যালয়ের ২ হাজারের বেশি কর্মীর সনদ পরীক্ষা করা হয়েছে। ইতোমধ্যে ৩০টি জাল সনদ শনাক্তের বিষয়টি ব্যাংক নিশ্চিত করেছে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, ইসলামী ব্যাংকের এই সিদ্ধান্ত শুধু প্রতিষ্ঠানটির ভেতরেই নয়, পুরো ব্যাংক খাতেই আলোচনার জন্ম দেবে। যোগ্যতা যাচাইয়ের উদ্যোগ অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য দৃষ্টান্ত হতে পারে। তবে একইসঙ্গে হাজার হাজার কর্মীর মধ্যে অস্থিরতা, চাকরি নিয়ে অনিশ্চয়তা এবং গ্রাহকসেবার মানেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.