Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’
    ব্যাংক

    পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 14, 2025অক্টোবর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাঁচ ব্যাংকের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ব্যাংক খাতে ইতিহাসে প্রথমবার বড় ধরনের পরিবর্তন আসছে। একসঙ্গে পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে গঠিত হবে নতুন প্রতিষ্ঠান—ইউনাইটেড ইসলামী ব্যাংক।

    এ রূপান্তরের আগে প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসকদের নাম ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। তাঁরা সবাই বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা। আইনি পর্যালোচনা শেষ হলেই এবং নতুন কোনো আপত্তি না উঠলে দ্রুত দায়িত্ব নেবেন তাঁরা। প্রজ্ঞাপন আগামী সপ্তাহের মধ্যে জারি হতে পারে।

    সূত্র জানায়, এক্সিম ব্যাংকের প্রশাসক হচ্ছেন নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম। সোশ্যাল ইসলামী ব্যাংকে থাকবেন নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব নিচ্ছেন নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন। ইউনিয়ন ব্যাংকের জন্য নির্ধারিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের পরিচালক মোহাম্মদ আবুল হাসেম। আর গ্লোবাল ইসলামী ব্যাংকে বসবেন টাঁকশালের পরিচালক মো. মোকসুদুজ্জামান।

    প্রতিটি ব্যাংকে আরও একজন অতিরিক্ত পরিচালক, একজন যুগ্ম পরিচালক এবং একজন উপপরিচালক থাকবেন। ফলে একটি পূর্ণাঙ্গ প্রশাসক টিম কাজ করবে।

    আইনি জটিলতা এড়াতে গভর্নর ড. আহসান এইচ মনসুর বিশেষ নির্দেশনা দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা প্রায় শেষ। লিখিত মতামত পেলেই প্রজ্ঞাপন জারি হবে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “একীভূতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসক নিয়োগের বিষয়টি পরিচালনা পর্ষদের সভায় যুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পরেই প্রশাসকেরা দায়িত্ব গ্রহণ করবেন।”

    কেন একীভূতকরণ জরুরি হলো

    পাঁচ ব্যাংকের এই অবস্থার পেছনে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতি। ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে, বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে। ফলে ব্যাংকগুলো ভয়াবহ খেলাপির ফাঁদে পড়ে।

    বর্তমানে পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানত প্রায় ১ লাখ ৪৬ হাজার কোটি টাকা। বিপরীতে ঋণ ১ লাখ ৯২ হাজার ৭৮৬ কোটি টাকা। এর মধ্যে ৭৬ শতাংশই খেলাপি ঋণ।

    • ইউনিয়ন ব্যাংকে খেলাপি ৯৮ শতাংশ
    • ফার্স্ট সিকিউরিটি ৯৭ শতাংশ
    • গ্লোবাল ৯৫ শতাংশ
    • সোশ্যাল ইসলামী ৬২.৩ শতাংশ
    • এক্সিম ৪৮.২ শতাংশ

    এ অবস্থায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই সংকট মোকাবিলায় একীভূতকরণকে শেষ বিকল্প হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    আর্থিক কাঠামো

    বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এই রূপান্তরে প্রয়োজন হবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে—

    • সরকার দেবে ২০ হাজার ২০০ কোটি টাকা
    • আমানত বিমা ট্রাস্ট থেকে আসবে ৭ হাজার ৫০০ কোটি টাকা
    • প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দেবে আরও ৭ হাজার ৫০০ কোটি টাকার শেয়ার

    সরকার ইতিমধ্যে এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে।

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এই সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন। তাঁর ভাষায়, “এটি ব্যাংক খাত সংস্কারের নতুন অধ্যায়। তবে চেয়ারম্যান ও এমডি পদে সঠিক নেতৃত্ব বাছাই না করলে রাজনৈতিক প্রভাবের কারণে আবারও ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.