Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভুয়া ঋণ অ্যাপ ছড়াচ্ছে প্রতারণা, বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কবার্তা
    ব্যাংক

    ভুয়া ঋণ অ্যাপ ছড়াচ্ছে প্রতারণা, বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কবার্তা

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 7, 2025অক্টোবর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম ব্যবহার করে প্রতারণামূলকভাবে ভুয়া ঋণ অ্যাপ ও ওয়েবসাইট চালু করেছে একটি চক্র। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি https://dbbloan.com ও https://bdloan71.com নামের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে ভুয়া ঋণ প্রদানের কার্যক্রম চলছে। এসব প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো ধরনের সম্পর্ক নেই।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই ওয়েবসাইট ও অ্যাপগুলোতে রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীদের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে বলা হচ্ছে। এতে আর্থিক প্রতারণা ও ব্যক্তিগত তথ্য ফাঁসের বড় ঝুঁকি তৈরি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণকে এসব ভুয়া ওয়েবসাইট বা অ্যাপে কোনো তথ্য, যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পরিশোধ ও শিল্পনীতি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইনে বা অফলাইনে জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ বা ঋণ প্রদান করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।

    কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, যেকোনো আর্থিক লেনদেনের আগে তা ভালোভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.