Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আগে ফেরত মিলবে ক্ষুদ্র আমানতের টাকা
    ব্যাংক

    আগে ফেরত মিলবে ক্ষুদ্র আমানতের টাকা

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 7, 2025অক্টোবর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীরা আগে টাকা ফেরত পাবেন। যাঁদের আমানত ২ লাখ টাকার কম, তাঁরা একবারেই পুরো টাকা তুলে নিতে পারবেন। প্রশাসক নিয়োগের পর সরকারি তহবিল পাওয়া মাত্রই ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। বড় অঙ্কের আমানতকারীরা ধাপে ধাপে টাকা পাবেন।

    বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ নামে নতুন একটি ব্যাংক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম চারটি ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে, আর এক্সিম ব্যাংক নিয়ন্ত্রণ করত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

    চলতি মাসের মধ্যেই প্রশাসক নিয়োগ সম্পন্ন হবে। এরপর সরকারের উপদেষ্টা পরিষদে নতুন ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন মিললে রাজধানীর মতিঝিলে সেনাকল্যাণ ভবনে প্রকল্প কার্যালয় স্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, একীভূত ব্যাংক ধীরে ধীরে পাঁচ ব্যাংকের সব দায়, সম্পদ ও জনবল অধিগ্রহণ করবে। তবে সমালোচনা আছে যে, অধ্যাদেশে নির্ধারিত প্রক্রিয়া পুরোপুরি অনুসরণ করা হচ্ছে না।

    কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিলে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরবে। ফলে আতঙ্ক কমবে এবং নতুন ব্যাংকের ওপর চাপও কমবে। তারা বলছেন, নতুন ব্যাংককে টেকসই করতে শক্তিশালী পরিচালনা পর্ষদ ও দক্ষ ব্যবস্থাপনা নিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, “সবার আগে ক্ষুদ্র আমানতকারীদের দিকে নজর দিতে হবে। তাঁদের আতঙ্ক না কাটলে নতুন ব্যাংককে সফল করা কঠিন হবে।” অন্যদিকে, ব্যাংক আমানত বিমা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে কোনো ব্যাংক অবসায়ন হলে আমানতকারীরা সর্বোচ্চ ১ লাখ টাকা ফেরত পান। এবার আইন সংশোধনের মাধ্যমে একীভূত ব্যাংকগুলোর ক্ষেত্রেও ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার বিধান যুক্ত করা হচ্ছে। সংশোধিত আইনের খসড়া ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দেওয়া হয়েছে।

    একীভূতকরণ প্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তারা জানান, যাঁদের আমানত ২ লাখ টাকার বেশি, তাঁদের ক্ষেত্রে ভিন্ন পরিকল্পনা আছে। তাঁদের একটি অংশ নতুন ব্যাংকের শেয়ারে রূপান্তর করা হবে। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, বড় আমানতের ২০ শতাংশ শেয়ারে রূপান্তর করা হবে। সূত্র জানায়, এই পাঁচ ব্যাংকের বড় ধরনের মূলধন ঘাটতি তৈরি হয়েছে। তাই নতুন ব্যাংকের প্রাথমিক মূলধন ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দেবে সরকার, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংকের আমানত বিমা তহবিল ও কিছু প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে।

    বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানত গত মে মাসে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৫৪৬ কোটি টাকা। একই সময় ঋণস্থিতি ছিল ১ লাখ ৯৫ হাজার ৪১৩ কোটি টাকা। এই ব্যাংকগুলোর সম্মিলিত খেলাপি ঋণ প্রায় ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৭৭ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, ক্ষুদ্র আমানতকারীদের আস্থা ফিরলেই নতুন ব্যাংককে টিকিয়ে রাখা সম্ভব।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.