Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টেকসই ব্যাংকিংয়ে সিটি ব্যাংকের অগ্রগতি, ইএসজি প্রতিবেদন প্রকাশ
    ব্যাংক

    টেকসই ব্যাংকিংয়ে সিটি ব্যাংকের অগ্রগতি, ইএসজি প্রতিবেদন প্রকাশ

    মনিরুজ্জামানঅক্টোবর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সিটি ব্যাংক পিএলসি প্রথমবারের মতো তাদের পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, Bank on Solidity, Banking on Sustainability শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদন টেকসই ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

    সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড যেমন GRI Standards, IFRS S1 ও S2 এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে এই পূর্ণাঙ্গ ইএসজি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এটি ব্যাংকের পূর্ববর্তী সাসটেইনেবিলিটি প্রতিবেদন প্রকাশের ধারাবাহিকতা হিসেবে এসেছে।

    প্রতিবেদনে জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত ব্যাংকের উদ্যোগের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে সিটি ব্যাংকের অবদানও তুলে ধরা হয়েছে। এতে সবুজ ও টেকসই অর্থায়নের প্রবৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের তথ্য অন্তর্ভুক্ত। এছাড়া গ্রাহকের পরিবেশ ও সামাজিক ঝুঁকি কিভাবে ব্যাংকের অর্থায়ন সিদ্ধান্তকে প্রভাবিত করে, তাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

    জলবায়ু উদ্যোগের পাশাপাশি প্রতিবেদনটিতে আর্থিক অন্তর্ভুক্তি, নারী উদ্যোক্তাদের সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের তথ্যও প্রকাশিত হয়েছে। সিটি ব্যাংক জানিয়েছে, এ বছরের প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ব্যাংকের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হিসাব প্রকাশ, যা স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিশ্রুতি বাস্তবায়নের নজির।

    ইএসজি প্রতিবেদন প্রকাশ নিয়ে মন্তব্য করতে গিয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, “এই প্রতিবেদন আমাদের দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের প্রতিফলন। আমরা পরিবেশ, সামাজিক ও সুশাসন নিশ্চিত করে অংশীদারদের মধ্যে দৃঢ় আস্থা তৈরি করেছি। প্রতিবেদনটি বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধিতে আমাদের ভূমিকা জোরদারের উদ্দেশ্য প্রকাশ করছে।”

    প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সিটি ব্যাংকের টেকসই যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হলো। ব্যাংকের আশা, এটি নিয়ন্ত্রক সংস্থা, বিনিয়োগকারী, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং দায়িত্বশীল আর্থিক প্রতিষ্ঠান অনুসন্ধানকারী গ্রাহকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা আরও জোরদার করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    নতুন বেতন কাঠামোর নতুন তথ্য, কোন গ্রেডে কত বেতন

    জুলাই 4, 2026
    ব্যাংক

    কেন্দ্রীয় ব্যাংকের ৩ হাজার কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি

    জুলাই 4, 2026
    অর্থনীতি

    প্রতিটি অঞ্চলের সক্ষমতা বিবেচনায় বাজেট: অর্থমন্ত্রী

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.