Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্য ঘাটতি সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহে দেশের অর্থনীতি সুরক্ষিত
    ব্যাংক

    বাণিজ্য ঘাটতি সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহে দেশের অর্থনীতি সুরক্ষিত

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 10, 2025অক্টোবর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাণিজ্য ঘাটতি বাড়লেও রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহ থাকার কারণে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে দেশের ব্যালান্স অব পেমেন্টের চলতি হিসাবে উদ্বৃত্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-আগাস্টের চলতি হিসাবে উদ্বৃত্ত হয়েছে ৪৮৩ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৯১ মিলিয়ন ডলার।

    গতকাল বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রস রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারের গণ্ডি অতিক্রম করেছে। ২০২৪ সালের আগস্ট থেকে প্রবাসী আয় প্রতি মাসে ২ বিলিয়ন ডলারের উপরে রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের মার্চে রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা এক মাসের হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ। প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ধারাবাহিক প্রবাহের কারণে বাংলাদেশ ব্যাংক ৯ অক্টোবর পর্যন্ত নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ২ বিলিয়নের বেশি ডলার কিনেছে।

    চলতি বছরের প্রথম দুই মাসে সার্বিক ব্যালান্স অব পেমেন্ট দাঁড়িয়েছে ৫৩ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১.৪৩ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, চলতি হিসাবের উদ্বৃত্ত এবং আর্থিক হিসাবের (ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট) ঘাটতি কমায় সার্বিক ব্যালান্স অব পেমেন্টে উন্নতি হয়েছে। যদিও এখনও সামগ্রিক ব্যালান্সে ঘাটতি আছে, তা আগের বছরের তুলনায় অনেক কম।

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, “চলতি হিসাবকে উদ্বৃত্ত রাখতে রেমিট্যান্সের ভূমিকা সবচেয়ে বেশি। বাণিজ্য ঘাটতি বেড়লেও চলতি হিসাব প্রভাবিত হয়নি।” পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ড. মো. মাজেদুল হকও বলেন, “বাণিজ্য ঘাটতি বাড়লেও রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধির কারণে জুলাই-আগস্টে চলতি হিসাব উদ্বৃত্ত রয়েছে।”

    চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি বেড়ে ১০.৮৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এটি ছিল ৯.৯১ বিলিয়ন ডলার, যা ৯.৮০ শতাংশ বৃদ্ধি। একই সময় রপ্তানি ৭.৯৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের ৭.১৬ বিলিয়ন ডলারের তুলনায় ১০.৭০ শতাংশ বেশি।ফলে, বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ২.৯৯ বিলিয়ন ডলার। জাহিদ হোসেন বলেন, “আমদানির বৃদ্ধি বাণিজ্য ঘাটতি বাড়ালেও চলতি হিসাবের উপর প্রভাব পড়েনি। এটি বড় অর্থনীতির জন্য ইতিবাচক। কারণ দেশের অর্থনীতি সচল রাখতে আমদানির প্রয়োজন। আমদানি বাড়লে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ে।”

    ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে আর্থিক হিসাবের ঘাটতি কমে ৫২৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে ঘাটতি ছিল ১.১৭ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদরা বলছেন, ট্রেড ক্রেডিটের ঘাটতি কমা এবং মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণের বৃদ্ধিই ঘাটতি কমার প্রধান কারণ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ বিতরণ হয়েছে ৭৪১ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসের ৩৮৭ মিলিয়নের তুলনায় ৯১ শতাংশ বেশি। জাহিদ হোসেন বলেন, “রপ্তানিকারকরা রপ্তানি আয় আগের চেয়ে দ্রুত দেশে ফিরিয়ে আনছেন, যা সার্বিক আর্থিক হিসাবের উন্নতিতে সাহায্য করেছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    স্বয়ংক্রিয় ব্যাংকিং: জবাবদিহিতা নিশ্চিতের ডিজিটাল হাতিয়ার

    এপ্রিল 30, 2026
    ব্যাংক

    সিটি ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা লাফিয়ে ১৬২% বৃদ্ধি

    এপ্রিল 30, 2026
    ব্যাংক

    দুর্নীতি রোধে ব্যাংক পরিচালক-এমডিদের লিখিত অঙ্গীকার টাঙিয়ে রাখা বাধ্যতামূলক

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.