Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একীভূত পাঁচ ব্যাংক কর্মীর চাকরি ও আমানতের কী হবে?
    ব্যাংক

    একীভূত পাঁচ ব্যাংক কর্মীর চাকরি ও আমানতের কী হবে?

    মনিরুজ্জামানঅক্টোবর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রস্তাবনায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সিদ্ধান্ত গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে নতুন ব্যাংকটির জন্য ২০ হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে।

    প্রস্তাবিত নতুন ব্যাংকে একীভূত ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না। একই সঙ্গে কোনো গ্রাহক তার আমানত হারাবেন না। তবে পাঁচটি ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় কর্মী ও গ্রাহকদের মধ্যে প্রশ্ন ও আলোচনা চলছে। নতুন ব্যাংকে একীভূত হবে এই পাঁচটি ব্যাংক:

    • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
    • গ্লোবাল ইসলামী ব্যাংক
    • ইউনিয়ন ব্যাংক
    • এক্সিম ব্যাংক
    • সোশ্যাল ইসলামী ব্যাংক

    প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, দুর্বল অবস্থায় থাকা এই পাঁচটি ইসলামী ব্যাংককে একত্রিত করে একটি শক্তিশালী ব্যাংকে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন, সরকারি তহবিলের সহায়তায় কোনো ব্যাংকের কর্মী চাকরিচ্যুত হবেন না এবং গ্রাহকের আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

    ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন ব্যাংকটি প্রথমে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে পরিচালিত হবে। পরে সময়মতো এটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে। উপদেষ্টা পরিষদে ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করে সংশোধনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা। এর জন্য প্রাথমিকভাবে ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধনের প্রয়োজন হবে। পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা যেতে পারে। বাকি ২০ হাজার কোটি টাকা সরকার মূলধন হিসেবে যোগ করবে।

    একীভূত হওয়া ব্যাংকের আমানতকারীদের মধ্যে যাদের আমানত ২ লাখ টাকার কম, তাদের প্রথমে টাকা ফেরত দেওয়ার সুযোগ থাকবে। ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের পর সরকারি তহবিল আসার সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়া শুরু হবে। ২ লাখ টাকার কম আমানতকারীরা একবারে পুরো টাকা তুলতে পারবেন। বাকি আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.