Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সর্বজনীন পেনশন পুনরুজ্জীবিত হবে নতুন প্রকল্পে
    ব্যাংক

    সর্বজনীন পেনশন পুনরুজ্জীবিত হবে নতুন প্রকল্পে

    মনিরুজ্জামানঅক্টোবর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্থবির হয়ে পড়া সর্বজনীন পেনশন কার্যক্রম জোরদার করতে ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সরকার নতুন একটি প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১০ কোটি ডলার ঋণ প্রদানের প্রস্তাব দিয়েছে। স্থানীয় মুদ্রায় যা প্রায় এক হাজার ২০০ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকেও অর্থের যোগান দেওয়া হবে। এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

    দেশের বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার লক্ষ্যে ২০২৩ সালের আগস্টে পূর্ববর্তী সরকার সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেছিল। তবে নির্বাচনের আগে তড়িঘড়ি শুরু হওয়ায় প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। অর্থনীতিবিদরা তখনই এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন।

    প্রথম দিকে কর্মসূচিতে জনসাধারণের আগ্রহ দেখা গেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আন্দোলনের মুখে বাতিল করা হয়। ফলে কর্মসূচিতে স্থবিরতা নেমে আসে। রাজনৈতিক পরিস্থিতি বদলের ফলে কার্যক্রম বন্ধের গুঞ্জন শোনা গেলেও সরকার শেষ পর্যন্ত চারটি স্কিম চালু রাখার সিদ্ধান্ত নেয়। বেসরকারি খাতের জন্য ‘প্রগতি’, স্বকর্মে নিয়োজিতদের জন্য ‘সুরক্ষা’, প্রবাসীদের জন্য ‘প্রবাসী’ এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’ স্কিম অব্যাহত থাকবে। সঙ্গে কর্মসূচি আরও আকর্ষণীয় করতে কিছু পরিবর্তন আনা হবে।

    সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সর্বজনীন পেনশন কার্যক্রম শক্তিশালী করতে নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছে এডিবি। এছাড়া সরকারি চাকরিজীবীদেরও এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে।

    এডিবির প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, টেকসইভাবে পেনশন ব্যবস্থা চালাতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। এর জন্য চারটি মূল উদ্যোগ নেওয়া হবে– প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন, কার্যক্রম পরিচালনার ক্ষমতা বৃদ্ধি, সুশাসন ও জবাবদিহিমূলক কাঠামো শক্তিশালীকরণ এবং মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি। এসবের মাধ্যমে কর্তৃপক্ষ আরও কার্যকরভাবে সর্বজনীন পেনশন কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং দীর্ঘ মেয়াদে বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে টেকসই করতে সহায়ক হবে।

    জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানায়, ৫ অক্টোবর পর্যন্ত চারটি স্কিমে মোট তিন লাখ ৭৫ হাজার ৯৫০ জন মাসিক চাঁদা জমা দিয়েছেন। মোট জমা অর্থের পরিমাণ প্রায় ১৯৫ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    ব্যাংক খাতের আধুনিকায়ন: কাগজের টাকা থেকে ফিনটেকের যুগে

    এপ্রিল 29, 2026
    অর্থনীতি

    ৯৪ বিদ্যুৎকেন্দ্রের ভর্তুকি ছাড়ে অর্থ বিভাগের কঠোর শর্ত

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.