Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এডিবির ৩০ মিলিয়ন বিনিয়োগে টেকসই উৎপাদনের পথে এনভয় টেক্সটাইলস
    ব্যাংক

    এডিবির ৩০ মিলিয়ন বিনিয়োগে টেকসই উৎপাদনের পথে এনভয় টেক্সটাইলস

    মনিরুজ্জামানঅক্টোবর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর পান্থপথে এনভয় টেক্সটাইলস লিমিটেডের কর্পোরেট অফিসে আজ (রোববার) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

    সভা অনুষ্ঠিত হয় সম্প্রতি এডিবি থেকে কোম্পানির সম্প্রসারণ ও টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অনুমোদিত ৩০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন প্যাকেজের পরিপ্রেক্ষিতে। এডিবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং। তার সঙ্গে ছিলেন ইনভেস্টমেন্ট অফিসার মো. মেহেদী হাসান এবং ফাইন্যান্স, প্রাইভেট সেক্টর ও পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স গ্রুপ-এর অফিসার ফারজানা রহমান।

    এনভয় টেক্সটাইলসের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় এডিবি ও এনভয় টেক্সটাইলসের পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ সম্প্রতি অনুমোদিত অর্থের কৌশলগত ব্যবহার পর্যালোচনা করেন। এ সময় কোম্পানির উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিক গ্রিন টেকনোলজি গ্রহণ এবং ইএসজি মানদণ্ড বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলাপ হয়।

    এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, “আমরা এডিবি প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। আমাদের দৃষ্টিভঙ্গির প্রতি তাদের আস্থা এবং এই বিনিয়োগ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি বাংলাদেশের টেকসই শিল্পোন্নয়নে আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। এই অর্থায়ন আমাদের সম্প্রসারণের পরবর্তী ধাপকে ত্বরান্বিত করবে। উদ্ভাবন ও পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে আমরা শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করব।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংক খাতে আসল রোগ কোথায়

    জুন 28, 2026
    ব্যাংক

    সরকারি পাঁচ প্রতিষ্ঠানকে ২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

    জুন 28, 2026
    ব্যাংক

    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ

    জুন 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.