Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. রেজাউল হকের পদত্যাগ
    ব্যাংক

    সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. রেজাউল হকের পদত্যাগ

    মনিরুজ্জামানঅক্টোবর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংকের একমাত্র শেয়ারধারী পরিচালক মো. রেজাউল হক আজ রোববার ব্যাংকের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি ছিলেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারধারী ও সাবেক চেয়ারম্যান।

    বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংকসহ পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে।

    সরকারি একীভূতি সিদ্ধান্তের পরপরই ব্যাংকের শেয়ারধারী পরিচালক মো. রেজাউল হক পর্ষদ থেকে পদত্যাগ করলেন। ২০১৭ সালে ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে এস আলম গ্রুপ। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরপর মো. রেজাউল হক ও চার স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে পর্ষদ পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্বতন্ত্র পরিচালক এম. সাদিকুল ইসলাম।

    কিন্তু এক বছরেও ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারেনি। এ কারণে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটি একীভূত করার সিদ্ধান্ত নেয়। শিগগিরই ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনা পর্ষদ বিলুপ্ত করার প্রস্তুতি চলছে। পদত্যাগের মাধ্যমে মো. রেজাউল হক এ প্রক্রিয়ার আগে দায়িত্ব ছাড়লেন।

    পদত্যাগপত্রে মো. রেজাউল হক লিখেছেন, ‘স্বতন্ত্র পরিচালকদের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনো স্বার্থের সম্পর্ক নেই। তবু তাঁদের সমন্বয়ে পর্ষদ গঠন করা হয়। এক বছরের বেশি সময়েও ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারেনি। ব্যাংকের প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারধারীর হাতে পরিচালনার দায়িত্ব দিলে পরিস্থিতি অনেক উন্নত হতো। বর্তমান পরিস্থিতির দায় ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনার ওপর বর্তায়। স্বতন্ত্র পরিচালকরা বিগত এক বছরের বেশি সময় শুধু দৈনিক অফিস করা ও বেতন নেওয়া ছাড়া কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। বাংলাদেশ ব্যাংকের একীভূতের শুনানিতে তাঁরা আমাকে জানানো ছাড়াই অংশগ্রহণ করেছেন, যা আইন অনুযায়ী তাঁদের এখতিয়ার নয়।’

    তিনি আরও লিখেছেন, ‘২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আমার মেয়াদে ২০১৬ সালে শেয়ারধারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়। ২০১৭ সালের ৩০ অক্টোবর আমাকে বাসা থেকে তুলে নিয়ে অস্ত্রের মুখে পদত্যাগ করতে হয়। এস আলমের দখলের পর সাত বছরে ব্যাংকটি দুর্নীতি ও লুটপাটের কারণে ধ্বংসের পথে চলে। আমরা আশা করেছিলাম, ফ্যাসিস্ট সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারধারীর হাতে পরিচালনার দায়িত্ব দেবে। কিন্তু স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে নতুন পর্ষদ গঠন করা হয়, যা কার্যকর হয়নি।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংক শাখার সর্বোচ্চ আয়তনের নতুন সীমা বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

    জুলাই 27, 2026
    ব্যাংক

    ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

    জুলাই 27, 2026
    ব্যাংক

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন কৌশলে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.