Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিকাশ, নগদ, রকেট: একে অপরকে টাকা পাঠাতে খরচ কতো?
    ব্যাংক

    বিকাশ, নগদ, রকেট: একে অপরকে টাকা পাঠাতে খরচ কতো?

    মনিরুজ্জামানঅক্টোবর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী নভেম্বর মাসে বাংলাদেশে মোবাইল আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত হবে। মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলো (এমএফএস) যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, এম ক্যাশ ও ট্যাপের গ্রাহকরা একে অপরকে সহজে টাকা পাঠাতে পারবেন। এক হাজার টাকা পাঠাতে সর্বোচ্চ খরচ হবে সাড়ে আট টাকা।

    এছাড়া নতুন নিয়মে এমএফএস থেকে যেকোনো ব্যাংকে টাকা পাঠানোও সহজ হবে। বর্তমানে এটি সম্ভব হলেও জটিল। আগের সরকার বিনিময় অ্যাপ চালু করেছিল, যার মাধ্যমে এমএফএস থেকে অন্য এমএফএসে টাকা পাঠানো যেত। কিন্তু উভয় গ্রাহককে ওই অ্যাপে নিবন্ধন থাকতে হতো। নতুন নিয়মে এসব ঝামেলা থাকবে না। সহজ উদাহরণ দিয়ে বলা যায়, বিকাশের একজন গ্রাহক নতুন নিয়ম চালুর পর রকেট, নগদ বা উপায়ের গ্রাহকের কাছে মুহূর্তে টাকা পাঠাতে পারবেন। ফলে ঘরে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমে লেনদেন সম্পন্ন হবে।

    নতুন নিয়মে শুধু এমএফএস প্রতিষ্ঠান নয়, ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) একে অপরের সঙ্গে লেনদেন করতে পারবে। নগদ লেনদেন কমাতে ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি) অবকাঠামো ব্যবহার করে এই সেবা চালু করা হচ্ছে। লেনদেনের সর্বাধিক মাশুলও নির্ধারণ করা হয়েছে। তবে কিছু সংস্থা খরচ নিয়ে সমালোচনা করেছেন।

    এখন অনেক ব্যাংকের অ্যাপ থেকে অন্য ব্যাংকে সহজে টাকা পাঠানো যায়। অনেক ব্যাংক এমএফএস হিসাবেও টাকা পাঠানোর সুযোগ দিয়েছে, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে কোনো খরচ নেই। কিছু ব্যাংকের অ্যাপ থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসাবেও টাকা পাঠানো সম্ভব। পিএসপি হলো এমন একটি মাধ্যম যা ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রেতার পক্ষে অর্থ গ্রহণ করে এবং ভোক্তা ও বিক্রেতার মধ্যে লেনদেনের মধ্যস্থতাকারীর কাজ করে। বর্তমানে বিকাশ হিসাব থেকে কিছু ব্যাংকে টাকা পাঠানো যায়, মূলত ক্রেডিট কার্ড বিল পরিশোধের জন্য। এক হাজার টাকায় সর্বোচ্চ খরচ হয় ১২ টাকা ৫০ পয়সা। কেন্দ্রীয় ব্যাংকের নতুন সেবায় সবাই সবাইকে টাকা পাঠাতে পারবেন। এটি গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করবে।

    নতুন নিয়মে ব্যাংক থেকে যেকোনো ব্যাংক, এমএফএস ও পিএসপিতে এক হাজার টাকা পাঠালে সর্বাধিক খরচ ১ টাকা ৫০ পয়সা। ব্যাংক চাইলে আগের মতো বিনা খরচেও সেবা দিতে পারবে। বিকাশ, রকেট ও নগদসহ সব এমএফএস একে অপরের পাশাপাশি ব্যাংক ও পিএসপিতেও টাকা পাঠাতে পারবে। এক হাজার টাকা পাঠালে সর্বাধিক খরচ হবে সাড়ে আট টাকা। যেকোনো পিএসপি হিসাব থেকে ব্যাংক বা এমএফএসে টাকা পাঠালে প্রতি হাজার টাকা দুই টাকা মাশুল দিতে হবে। এই লেনদেনে ‘রেভিনিউ শেয়ারিং’ মডেল অনুসরণ করে সকল পক্ষই ভাগাভাগি টাকা পাবেন। খাত সংশ্লিষ্টরা বলছেন, খরচ আরও কম থাকলে ভালো হতো। অনেক দেশ ভর্তুকি দিয়ে ডিজিটাল লেনদেন উৎসাহিত করছে। বিনা খরচে অর্থ স্থানান্তর করলে নগদ ব্যবহার কমবে।

    কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নতুন সেবা দেশের আর্থিক লেনদেনের জন্য যুগান্তকারী। বিকাশ থেকে রকেট বা অন্যত্র টাকা পাঠানোর ব্যাপক চাহিদা আছে। কেনাকাটা বা লেনদেনে গ্রাহকরা সহজে অর্থ স্থানান্তর করতে পারবেন। এছাড়া এমএফএস হিসাব থেকে ব্যাংকে বড় অঙ্কের টাকা পাঠানোর সুযোগ থাকায় গ্রাহকরা সহজে ব্যাংকের হিসাব ব্যবহার করতে পারবেন। এটি নগদ লেনদেন কমাবে এবং দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে।

    বর্তমানে বাংলাদেশে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোর গ্রাহক সংখ্যা ১৪ কোটি ৬৪ লাখ। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এমএফএসের মাধ্যমে প্রতি মাসে প্রায় দেড় লাখ কোটি টাকা লেনদেন হয়। গত আগস্টে মোট লেনদেন ১ লাখ ৫১ হাজার ১২৩ কোটি টাকা। ওই মাসে প্রতিদিন গড়ে ৫ হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বিকাশ, নগদসহ অন্যান্য এমএফএসে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি আব্দুল্লাহ আল-মামুন

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.