Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি ১ লাখ ৫৬ হাজার কোটি
    ব্যাংক

    ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি ১ লাখ ৫৬ হাজার কোটি

    মনিরুজ্জামানঅক্টোবর 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আওয়ামী লীগ সরকারের সময় সরকারি ও বেসরকারি অনেক ব্যাংকে অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটেছে। এর প্রভাব এখনও ব্যাংক খাতে দেখা যাচ্ছে। চলতি বছরের জুন শেষে দেশের ২৪টি ব্যাংক বড় ধরনের মূলধন ঘাটতিতে পড়েছে। এসব ব্যাংকের মোট ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৮৬৬ কোটি টাকা। মার্চ শেষে ২৩টি ব্যাংকের ঘাটতি ছিল এক লাখ ১০ হাজার ২৬০ কোটি টাকা। নতুন করে এনআরবিসি ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকও ঘাটতিতে পড়েছে। তবে বিদেশি খাতের হাবিব ব্যাংক ঘাটতি থেকে বেরিয়ে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

    ব্যাংকের কর্মকর্তারা জানান, গত সরকারের সময় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বড় পরিমাণ ঋণ দেওয়া হয়। এসব ঋণ খেলাপি হলেও সময়মতো তা রেকর্ড করা হয়নি। পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব লুকানো খেলাপি ঋণ প্রকাশ পায়। ফলে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গেছে। খেলাপি ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চয় রাখতেও ব্যাংকগুলো সক্ষম হয়নি। এর ফলে মূলধন কমেছে এবং দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুন শেষে ব্যাংক খাতে মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত (সিআরএআর) কমে চার দশমিক ৪৭ শতাংশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মান অনুযায়ী ন্যূনতম ১০ শতাংশ থাকা উচিত। মার্চ শেষে ব্যাংক খাতে সিআরএআর ছিল ছয় দশমিক ৭৪ শতাংশ। সিআরএআর হলো একটি ব্যাংকের মূলধন ও ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত। জুন শেষে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ১০টি বেসরকারি ব্যাংক, আটটি ইসলামী ধারার ব্যাংক এবং দুটি বিশেষায়িত ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে।

    রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি জনতা ব্যাংকের। জুন শেষে এই ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ১৭ হাজার ২৫ কোটি টাকা। এরপর অগ্রণী ব্যাংকের সাত হাজার ৬৯৮ কোটি, রূপালী ব্যাংকের চার হাজার ১৭৩ কোটি এবং বেসিক ব্যাংকের তিন হাজার ৭৮৩ কোটি টাকা। বেসরকারি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি, জুন শেষে আট হাজার ৪৫৯ কোটি টাকা। এবি ব্যাংকের ঘাটতি ছয় হাজার ৭৭৫ কোটি, পদ্মা ব্যাংকের পাঁচ হাজার ৬১৯ কোটি, আইএফআইসি ব্যাংকের চার হাজার ৫১ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংকের এক হাজার ৮৭৮ কোটি, প্রিমিয়ার ব্যাংকের এক হাজার ৬৪০ কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এক হাজার ৩৮৫ কোটি, এনআরবিসি ব্যাংকের ৩১৬ কোটি, সিটিজেন ব্যাংকের ৮৬ কোটি এবং সীমান্ত ব্যাংকের ৪৫ কোটি টাকা।

    ইসলামী ধারার ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি ইউনিয়ন ব্যাংকের। জুন শেষে এর ঘাটতি ২১ হাজার ৩৮৭ কোটি টাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশের ঘাটতি ১৮ হাজার ৫০৪ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০ হাজার ৫০১ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৫ হাজার ৫৫২ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২ হাজার ৭৯ কোটি, আইসিবি ইসলামিক ব্যাংকের ১ হাজার ৯৭৫ কোটি, এক্সিম ব্যাংকের ৯০১ কোটি এবং আল-আরাফাহ্ ব্যাংকের ২৫৪ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি বাংলাদেশ কৃষি ব্যাংকের। জুন শেষে এই ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬১ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি ২ হাজার ৬২০ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি আব্দুল্লাহ আল-মামুন

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.