Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা
    ব্যাংক

    খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা

    মনিরুজ্জামানঅক্টোবর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    খেলাপি ঋণ কমাতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পুরোনো এবং আদায়ের সম্ভাবনা কম এমন ঋণ অবলোপন করতে পারবে ব্যাংকগুলো। একই সঙ্গে এসব ঋণ আদায়ে সফল কর্মকর্তারা পাবেন নগদ প্রণোদনা।

    গতকাল (রোববার) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, দীর্ঘদিন ধরে অনাদায়ী ঋণ ব্যালান্সশিটে দেখানোয় ব্যাংকের আর্থিক প্রতিবেদন অপ্রয়োজনে ফুলে-ফেঁপে বড় হয়ে যাচ্ছে। ফলে প্রকৃত আর্থিক অবস্থার সঠিক চিত্র ফুটে উঠছে না। এ অবস্থায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে পুরোনো ও ক্ষতিগ্রস্ত ঋণ অবলোপনের সুযোগ রাখা হয়েছে। এতে ব্যাংকের আর্থিক প্রতিবেদন হবে আরও বাস্তবসম্মত।

    নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণ অবলোপনের অন্তত ৩০ কর্মদিবস আগে ঋণগ্রহীতাকে লিখিতভাবে জানাতে হবে। অবলোপনের পরও যদি কোনো কর্মকর্তা ঋণ আদায়ে ভূমিকা রাখেন, তবে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী তাকে নগদ প্রণোদনা দেওয়া যাবে। যেসব ব্যাংকের এখনো প্রণোদনা নীতিমালা নেই, তাদের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে নীতিমালা তৈরি করতে হবে। বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ এবং ঋণ আদায় কার্যক্রম আরও সক্রিয় করতে এই প্রণোদনা নীতি কার্যকর করা হয়েছে।

    চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ। তবে সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ এর চেয়েও বেশি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য, বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

    খাতসংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশ ব্যাংকের নজরদারি ও কঠোর নীতিমালা প্রয়োগের ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণের আসল চিত্র সামনে আসছে। এতদিন যেসব ঋণ কাগজে ‘ভালো’ হিসেবে দেখানো হতো, এখন সেগুলো মন্দ ঋণ হিসেবে প্রকাশ পাচ্ছে। বিশেষ করে রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন সুবিধা নিয়ে বিতরণ করা বিতর্কিত ঋণগুলোও এখন দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা বাস্তবায়িত হলে ব্যাংক খাতে অনিয়ম ও দুর্বলতা কিছুটা হলেও কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংকারদের পদোন্নতিতে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকের উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি আব্দুল্লাহ আল-মামুন

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.