Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পূবালী ব্যাংকে স্বাধীনতার আগের শেয়ার ফেরত চায় সোনালী ব্যাংক
    ব্যাংক

    পূবালী ব্যাংকে স্বাধীনতার আগের শেয়ার ফেরত চায় সোনালী ব্যাংক

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 22, 2025অক্টোবর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রায় ৬৬ বছর আগে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকের (বর্তমান পূবালী ব্যাংক) ৩৮ হাজার ৩৩৫টি শেয়ার কিনেছিল ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, যা পরবর্তীতে সোনালী ব্যাংক নামে পরিচিত হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই বিনিয়োগ ফেরত পায়নি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বিষয়টি নিয়ে ব্যাংকটি কয়েক বছর ধরে পূবালী ব্যাংক ও সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে চিঠি চালাচালি করছে। সম্প্রতি আবারও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দিয়ে বিনিয়োগ ফেরতের জন্য সরকারের হস্তক্ষেপ চেয়েছে সোনালী ব্যাংক।

    অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে সোনালী ব্যাংক জানিয়েছে, ১৯৫৯ সালে তারা পূবালী ব্যাংকের ৩৮ হাজার ৩৩৫টি শেয়ার কেনে। পরবর্তীতে ১৯৬৮, ১৯৬৯ ও ১৯৭০ সালে বোনাস শেয়ার যুক্ত হয়ে মোট শেয়ার দাঁড়ায় ৫১ হাজার ২২টি। তখন প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ছিল ১০ টাকা। সে হিসাবে শেয়ারের মোট মূল্য হয় পাঁচ লাখ ১০ হাজার ২২০ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার পূবালী ব্যাংকের শেয়ারদর ছিল প্রতি শেয়ার ২৭ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে বর্তমানে সোনালী ব্যাংকের দাবি করা ৫১ হাজার ২২টি শেয়ারের মূল্য দাঁড়ায় প্রায় ১৪ লাখ টাকা।

    বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকের নাম হয় পূবালী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের নাম পরিবর্তন করে রাখা হয় সোনালী ব্যাংক। উভয় ব্যাংকই রাষ্ট্রীয় মালিকানায় আসে। পরে ১৯৮৩ সালে সরকার পূবালী ব্যাংককে বেসরকারি খাতে হস্তান্তর করে। সে সময় ভেন্ডর এগ্রিমেন্টের আওতায় শেয়ার ফেরতের জন্য শেয়ারধারীদের আবেদন করতে বলা হয়। অনেকেই আবেদন করে শেয়ার ফেরত পান, তবে সোনালী ব্যাংক তা পায়নি।

    শেয়ার ফেরতের দাবিতে সোনালী ব্যাংক সময় সময় পূবালী ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। ১৯৯৮ সালের ডিসেম্বরে তৎকালীন যুগ্ম সচিব (ব্যাংকিং) আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, এ ধরনের দাবি কখনও বিলুপ্ত হয় না। তিনি আরও বলেন, পূবালী ব্যাংক যদি এই অর্থ পরিশোধ না করে, তাহলে দায় সরকারের ওপর বর্তাবে।

    এরপর ২০১৬ সালের অক্টোবরে অতিরিক্ত সচিব মো. ফজলুল হকের সভাপতিত্বে আরও একটি বৈঠক হয়, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। এরপর একাধিকবার সভা ও চিঠি চালাচালি হলেও বিষয়টি অনির্ধারিত রয়ে যায়। সোনালী ব্যাংক জানায়, গত বছরের ৮ ডিসেম্বর পূবালী ব্যাংকে চিঠি পাঠানোর পরও কোনো সাড়া মেলেনি।

    এ বিষয়ে জানতে চাইলে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ১৯৮৩ সালে বেসরকারীকরণের সময় শেয়ারধারীদের আবেদন নিয়ে শেয়ার ফেরত দেওয়া হয়েছিল। তখন বিষয়টি নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। বর্তমানে পূবালী ব্যাংকের ব্যালান্সশিটেও সোনালী ব্যাংকের কোনো শেয়ার বিনিয়োগ দেখানো নেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি আব্দুল্লাহ আল-মামুন

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    গণভোটের প্রচারে ব্যাংক তহবিল নিয়ে বিতর্ক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংক ঋণে সরকারের চাপ, বেসরকারি খাতে ঋণপ্রাপ্তিতে সংকটের শঙ্কা

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.