Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একীভূত ৫ ব্যাংকের নাম সম্মিলিত ইসলামী ব্যাংক
    ব্যাংক

    একীভূত ৫ ব্যাংকের নাম সম্মিলিত ইসলামী ব্যাংক

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 23, 2025অক্টোবর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একীভূত হওয়া প্রক্রিয়ায় থাকা পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন ব্যাংকের নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এই নামে পাঁচ ব্যাংকের সম্পদ ও দায়দেনা একত্রিত করে নতুন ব্যাংকের নামে হস্তান্তর করা হবে।

    নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। সরকারের পক্ষে ব্যাংকের মালিকানা থাকবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রথম ধাপে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে ট্রেড লাইসেন্স নেওয়া হবে। এরপর যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলো থেকে নিবন্ধন সংগ্রহ করা হবে। শেষ পর্যায়ে এই কোম্পানির নামে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যবসার লাইসেন্সের জন্য আবেদন করা হবে।

    সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন লুটপাটের কারণে দুর্বল হওয়া পাঁচটি ব্যাংক একীভূতকরণ ও নতুন ব্যাংক গঠনের প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও উপদেষ্টা পরিষদ। এখন আনুষ্ঠানিক কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। ব্যাংকগুলো হলো:

    • ফাস্ট সিকিউরিটি ব্যাংক
    • ইউনিয়ন ব্যাংক
    • গ্লোবাল ইসলামী ব্যাংক
    • সোশ্যাল ইসলামী ব্যাংক
    • এক্সিম ব্যাংক

    এই ব্যাংকগুলো এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। দৈনন্দিন কার্যক্রমও সীমিত। তাই পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন একটি বড় ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংকের নাম ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ প্রস্তাব করেছিল। উপদেষ্টা পরিষদের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাবের পাশাপাশি নতুন নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ প্রস্তাব করা হয়। সর্বশেষ চূড়ান্ত নাম হিসেবে এই নামই গৃহীত হয়েছে।

    নতুন ব্যাংকের জন্য প্রাথমিকভাবে কমপক্ষে ৫০০ কোটি টাকার মূলধন প্রয়োজন। তবে প্রস্তাবিত মূলধন অনেক বেশি। পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা এবং অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা। এটি মূলধনের দিক থেকে দেশের সবচেয়ে বড় ব্যাংক হবে। সরকার থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হবে। এর মধ্যে ১০ হাজার কোটি নগদ এবং ১০ হাজার কোটি টাকা সুকক বন্ড আকারে বাজার থেকে সংগ্রহ করা হবে। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানত সুরক্ষা তহবিল ও করপোরেট আমানতকারীদের শেয়ার থেকে।

    নতুন ব্যাংকের মূলধনের বড় অংশ ব্যয় হবে আমানতকারীদের বকেয়া পরিশোধে। এর মধ্যে ২ লাখ টাকা পর্যন্ত আমানত আমানত সুরক্ষা তহবিল থেকে দেওয়া হবে। বাকি আমানত পরিশোধ করা হবে ধাপে ধাপে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে আমানত প্রবাহ বাড়ছে। সরকারি মালিকানার নতুন ব্যাংক হলে মানুষ আরও উৎসাহিত হবে নতুন আমানত রাখতে। এছাড়া প্রবাসীদের রেমিট্যান্স সংগ্রহ বাড়ানোর জন্যও ব্যাংক নানামুখী পদক্ষেপ নেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি আব্দুল্লাহ আল-মামুন

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    গণভোটের প্রচারে ব্যাংক তহবিল নিয়ে বিতর্ক

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    ব্যাংক ঋণে সরকারের চাপ, বেসরকারি খাতে ঋণপ্রাপ্তিতে সংকটের শঙ্কা

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.