Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এআই ব্যবহারে নীতিমালা প্রণয়নে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক
    ব্যাংক

    এআই ব্যবহারে নীতিমালা প্রণয়নে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 7, 2025নভেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ai bank
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপদ ও কার্যকর ব্যবহারে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর লক্ষ্য হলো জালিয়াতি প্রতিরোধ, ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থনৈতিক পূর্বাভাস, অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধি এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করা।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের সাত কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম ইতোমধ্যে নীতিমালা তৈরির কাজ শুরু করেছে। বিভিন্ন দেশের নীতিমালার আলোকে আগামী দুই মাসের মধ্যে এটির খসড়া প্রস্তুত হবে। পুরো প্রক্রিয়ার সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাকির হাসান।

    নীতিমালার মূল লক্ষ্য দেশের ব্যাংক খাতকে আরও স্বচ্ছ, আধুনিক ও দক্ষ করে তোলা। এজন্য বাংলাদেশ ব্যাংক নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)-এর মাধ্যমে এআই প্রযুক্তি বাস্তবায়নের পরিকল্পনা করছে। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ তথ্য কোনোভাবেই সীমান্তের বাইরে যাবে না।

    এই প্রযুক্তি ব্যবহার করে বিপুল অর্থনৈতিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে মুদ্রাস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে আরও নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। পাশাপাশি ঋণ, বাজার ও তারল্য ঝুঁকি ব্যবস্থাপনাতেও এআই ব্যবহারে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

    ফিনটেক ও ডিজিটাল ব্যাংকিং উদ্যোগে এআই সংযোজনের মাধ্যমে দেশের আর্থিক সেবায় বড় পরিবর্তন আনার পরিকল্পনাও রয়েছে।

    সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় দেখা গেছে, দেশের মাত্র ৪০ শতাংশ ব্যাংকেরই সাইবার নিরাপত্তায় এআই ব্যবহারের নীতিমালা আছে। বাকি ৬০ শতাংশ ব্যাংকের এখনো কোনো নীতিমালা নেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকে চালু হলো ভিসা কার্ডধারীদের জন্য গুগল পে সেবা

    এপ্রিল 26, 2026
    ব্যাংক

    রূপালী ব্যাংকে মাসে ৫ হাজারে ১০ বছরে মিলবে ১০ লাখ

    এপ্রিল 26, 2026
    ব্যাংক

    শাস্তি ছাড়া পুরোনো শেয়ারধারীদের মালিকানা ফেরত, বাড়বে ব্যাংক খাতে আরও ঝুঁকি

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.