Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঋণ আদায়ে খেলাপি সম্পত্তিতে থানার ওসিকে রিসিভার নিয়োগ
    ব্যাংক

    ঋণ আদায়ে খেলাপি সম্পত্তিতে থানার ওসিকে রিসিভার নিয়োগ

    মনিরুজ্জামাননভেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এক যুগ আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) প্রায় ২৯ কোটি টাকার ঋণখেলাপি মডার্ন প্লাস্টিক অ্যান্ড অ্যাকসেসরিজ। কয়েক দফা পুনঃতপশিল ও পুনর্গঠনের পরও ঋণ আদায় সম্ভব হয়নি। সাত বছর আগে ব্যাংক বিষয়টি নিয়ে অর্থঋণ আদালতে মামলা করেন।

    তবে ঋণ পরিশোধ না করে প্রতিষ্ঠানটির মালিক বন্ধকি রাখা সম্পত্তি ব্যবহার করে আসছিলেন। আদালত ঋণের বিপরীতে বন্ধক রাখা ছয় তলা ভবনে ঢাকার উত্তরা পশ্চিম থানার ওসিকে রিসিভার হিসেবে নিয়োগ দিয়েছেন। ইউসিবির আবেদনপত্রের ভিত্তিতে গত রবিবার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

    জানা গেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নয়াবাজার শাখায় মডার্ন প্লাস্টিক অ্যান্ড অ্যাকসেসরিজের খেলাপি ঋণের পরিমাণ ২৮ কোটি ৭৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন এবং চেয়ারম্যান আল-আমিন আরা খানম চৌধুরী। ঋণের বিপরীতে ৫.৩৮ শতাংশ জমিতে ছয় তলা ভবন বন্ধক রাখা রয়েছে। ২০১৮ সালের আগস্টে ব্যাংক ঋণ আদায়ের জন্য অর্থঋণ আদালতে মামলা করেন। ২০২০ সালে মামলাটি নিষ্পত্তির পর্যায়ে গেলে ও ঋণগ্রহীতার বারবার সময়ের আবেদন ও নানা কৌশলের কারণে তা শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি।

    ব্যাংকের আবেদনে বলা হয়েছে, সক্ষমতা থাকা সত্ত্বেও খেলাপি প্রতিষ্ঠান ঋণ পরিশোধ করছেন না। বন্ধক রাখা ভবন থেকে মাসিক ভাড়া আয়ের পরিমাণ বিপুল হলেও এক যুগের পুরোনো ঋণ পরিশোধ না করে মালিক দেশ-বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন। এই অবস্থায় বন্ধক সম্পত্তির আয় থেকে ঋণ সমন্বয়ের সুবিধার্থে রিসিভার নিয়োগ করা জরুরি।

    আদালতের আদেশে বলা হয়েছে, অর্থঋণ আদালত আইনে ১২০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও অতিরিক্ত মামলাজটের কারণে তা সম্ভব হয়নি। মালিক ভাড়া আদায় করলেও ব্যাংকে এক টাকাও জমা করছেন না। তাই বন্ধক ভবনে রিসিভার নিয়োগ করা সমীচীন। আদেশে ভারতের মুম্বাই হাইকোর্টের একটি মামলার উদাহরণও উল্লেখ করা হয়েছে, যেখানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বনাম ট্রেড এইড পেপার অ্যান্ড অ্যালাইড প্রোডাক্ট মামলায় বলা হয়েছে, বন্ধক সম্পত্তিতে রিসিভার নিয়োগ করা আদালতের কর্তব্য।

    আদালতের নির্দেশে ভবনটিতে গতকালই সাইনবোর্ড টাঙানো হয়েছে। এখন থেকে ভাড়া আদায় করবেন আদালত নিযুক্ত রিসিভার। সব ব্যয় মেটানোর পর বাকি টাকা পেঅর্ডারের মাধ্যমে আদালতে জমা দেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    স্বয়ংক্রিয় ব্যাংকিং: জবাবদিহিতা নিশ্চিতের ডিজিটাল হাতিয়ার

    এপ্রিল 30, 2026
    ব্যাংক

    সিটি ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা লাফিয়ে ১৬২% বৃদ্ধি

    এপ্রিল 30, 2026
    ব্যাংক

    দুর্নীতি রোধে ব্যাংক পরিচালক-এমডিদের লিখিত অঙ্গীকার টাঙিয়ে রাখা বাধ্যতামূলক

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.