Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ওয়ান ব্যাংকে নতুন এমডি, সাউথইস্ট ও এসবিএসিতে এই মাসেই নতুন এমডি
    ব্যাংক

    ওয়ান ব্যাংকে নতুন এমডি, সাউথইস্ট ও এসবিএসিতে এই মাসেই নতুন এমডি

    মনিরুজ্জামাননভেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেসরকারি খাতের তিনটি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের খবর পাওয়া গেছে। ইতিমধ্যে ওয়ান ব্যাংকে নতুন এমডি দায়িত্বভার গ্রহণ করেছেন। সাউথইস্ট ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) নতুন এমডির নিয়োগ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। প্রত্যেকেই চলতি মাসেই দায়িত্বভার গ্রহণ করবেন। ব্যাংক খাতের সূত্রে এ তথ্য জানা গেছে।

    ওয়ান ব্যাংকে এমডি পদে গত রবিবার যোগ দিয়েছেন মুহিত রহমান। তিনি আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ কার্যক্রমে এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে ব্যাংক খাতে যোগ দেওয়ার আগে মুহিত রহমান আমেরিকান এক্সপ্রেসে কাজ করেছেন। ওয়ান ব্যাংকে মূল সিইও একজন থাকলেও কয়েকজন এমডি রয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে ওয়ান ব্যাংকের এমডি মো. মনজুর মফিজের মেয়াদ শেষ হওয়ার পর থেকে পদটি শূন্য ছিল। ট্রেজারি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মুহিত রহমান ব্যাংকটিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছেন।

    সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেন ২৮ জুলাই অসুস্থতার কারণে পদত্যাগ করেন। এর আগে চলতি বছরের ৪ মে তিন মাসের ছুটিতে পাঠানো হয়েছিল। তার পদত্যাগের পর নতুন এমডি খোঁজা হচ্ছিল। ব্যাংকের নতুন এমডি হয়েছেন মো. খালিদ মাহমুদ খান। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত এমডি ও প্রধান ব্যবসায় কর্মকর্তা ছিলেন। চলতি মাসেই তিনি সাউথইস্ট ব্যাংকে যোগ দেবেন।

    এসবিএসি ব্যাংকে এমডি হাবিবুর রহমান গত মার্চে পদত্যাগ করেন। নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম মইনুল কবির। তিনি বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি মাসে তিনি এসএবিসিতে যোগ দেবেন।

    এদিকে মেঘনা ব্যাংকের এমডি কাজী আহ্সান খলিল ২৭ জুলাই পদত্যাগ করেন। এমডি পদের জন্য ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বেসরকারি খাতের একটি শীর্ষ ব্যাংকের বর্তমান এমডিকে মেঘনা ব্যাংকের নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এখন তা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের অপেক্ষায়।

    জানা গেছে, আরও কয়েকটি ব্যাংকে নতুন এমডি নিয়োগ হবে। কারণ, বর্তমানে অনেক এমডির বয়স ৬৫ বছর পূর্ণ হচ্ছে। নির্ধারিত বয়সসীমা পার হওয়ার পর নতুন এমডি নিয়োগ দেওয়া নিয়মিত প্রক্রিয়া।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    স্বয়ংক্রিয় ব্যাংকিং: জবাবদিহিতা নিশ্চিতের ডিজিটাল হাতিয়ার

    এপ্রিল 30, 2026
    ব্যাংক

    সিটি ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা লাফিয়ে ১৬২% বৃদ্ধি

    এপ্রিল 30, 2026
    ব্যাংক

    দুর্নীতি রোধে ব্যাংক পরিচালক-এমডিদের লিখিত অঙ্গীকার টাঙিয়ে রাখা বাধ্যতামূলক

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.