Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারের ব্যাংক ঋণ কমেছে ৫০৩ কোটি টাকা
    ব্যাংক

    সরকারের ব্যাংক ঋণ কমেছে ৫০৩ কোটি টাকা

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 11, 2025নভেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার ব্যাংক ব্যবস্থার চেয়ে বেশি ঋণ পরিশোধ করছে। রাজস্ব আয়ে ভালো প্রবৃদ্ধি এবং বিদেশি ঋণ পাওয়া থাকলেও উন্নয়নসহ বিভিন্ন ব্যয় কমানো হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণের চাহিদা কমেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রথম চার মাসে সরকারের ঋণ ৫০৩ কোটি টাকা কমেছে।

    বাজেট ঘাটতি মেটাতে সরকার প্রতিবছর বড় অঙ্কের ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করে। চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণের লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। এবার ব্যাংক ব্যবস্থার মাধ্যমে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ চার হাজার কোটি টাকা। সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

    গত অর্থবছরের মূল বাজেটে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা নামিয়ে আনা হয় ৯৯ হাজার কোটি টাকায়। একইভাবে গত অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৪০০ কোটি টাকা। এখন পর্যন্ত ব্যাংক থেকে ঋণ গ্রহণের গতিবিধি দেখলে মনে করা হচ্ছে, নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম ঋণ নেওয়া হবে।

    বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, “সরকার উন্নয়ন ব্যয় অনেক কমিয়েছে। প্রথম তিন মাসে রাজস্ব আয়ে ভালো প্রবৃদ্ধি দেখা গেছে। ধারাবাহিকভাবে কমতে থাকা সঞ্চয়পত্র থেকেও ঋণ কমছে। এছাড়া আইএমএফসহ বিভিন্ন সংস্থা থেকে সরকার প্রচুর ঋণ পাচ্ছে। সব মিলিয়ে ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা কমেছে।”

    চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৯১ হাজার পাঁচ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এটি ২০.৪৫ শতাংশ বেশি। তিন অর্থবছর ধরে সঞ্চয়পত্রে সরকারের ঋণ কমলেও এবার ঋণ বেড়েছে। প্রথম তিন মাসে সঞ্চয়পত্রে ঋণ এক হাজার ৯৪৬ কোটি টাকা বাড়ে। সেপ্টেম্বর শেষে সঞ্চয়পত্রে সরকারের ঋণের স্থিতি দাঁড়ায় তিন লাখ ৪০ হাজার ৪৪৫ কোটি টাকায়। এর আগের দুই অর্থবছর সঞ্চয়পত্রে ঋণ ছিল ঋণাত্মক।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ কমে পাঁচ লাখ ৫০ হাজার ৫০২ কোটি টাকায় নেমেছে। জুন শেষে যা ছিল পাঁচ লাখ ৫০ হাজার ৯০৫ কোটি টাকা। অর্থাৎ এই সময়ে ঋণ কমেছে ৫০৩ কোটি টাকা। এ সময়ে বাংলাদেশ ব্যাংকে ঋণ বেড়লেও বাণিজ্যিক ব্যাংকে ঋণ কমেছে বেশি হারে।

    বাংলাদেশ ব্যাংকে ঋণ বেড়েছে পদ্ধতিগত কারণে। এটি টাকা ছাপানোর মাধ্যমে হয়নি। আইএমএফের ঋণ যুক্ত হওয়ায় ব্যাংকের ঋণ স্থিতি বেড়েছে। জুন শেষে আইএমএফের হেডে বাংলাদেশের ঋণ ছিল ১০ হাজার ৯৫৪ কোটি টাকা। অক্টোবর শেষে তা বেড়ে ১৭ হাজার ৩৭৪ কোটি টাকা হয়েছে। বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকা প্রদান হওয়ায় এই ঋণ বাংলাদেশ ব্যাংকের অংশে যুক্ত হয়।

    ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংক থেকে সরকার নিট ৭২ হাজার ৩৭২ কোটি টাকার ঋণ নিয়েছিল। এটি গত চার অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ২৬ হাজার ৬২৮ কোটি টাকা কম। মূলত এখন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন আগের মতো নেই। এ কারণে সরকারের ঋণের চাহিদা কমেছে।

    বাংলাদেশ ব্যাংক বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রধান অগ্রাধিকার দিচ্ছে। কিছু ব্যাংকের দুরবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম সীমিত হওয়ায় ব্যাংক খাতে তারল্য সংকট রয়েছে। একই সঙ্গে বিনিয়োগ চাহিদাও কম। সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র ৬.২৯ শতাংশ হয়েছে। এটি সাম্প্রতিক বছরের তুলনায় কম।

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক প্রধান নীতি সুদহার রেপোতে ১০ শতাংশ অপরিবর্তিত রেখেছে। দীর্ঘদিন দুই অঙ্কে থাকা মূল্যস্ফীতি কমে অক্টোবর শেষে ৮.১৭ শতাংশে নেমেছে। ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে নেমে গেলে নীতি সুদহার পরিবর্তনের ঘোষণা দেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ৯ মাসেই ব্যাংক ঋণ এক লাখ কোটি টাকা ছাড়াল সরকারের

    এপ্রিল 29, 2026
    ব্যাংক

    নিট মুনাফা না হলেও বোনাস, ব্যাংক খাতে নতুন নির্দেশনা

    এপ্রিল 28, 2026
    ব্যাংক

    ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি এস এম আবদুল্লাহ হিল কাফি

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.