বেসরকারি খাতের ঢাকা ব্যাংক– এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন এস এম আবদুল্লাহ হিল কাফি। মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালে তিনি ব্যাংকটিতে যোগ দেন এবং দীর্ঘ সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। ব্যাংকিং সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স খাতে তার অভিজ্ঞতা ২৬ বছরেরও বেশি।
কর্মজীবনের শুরুতে ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ ব্যাংক-এ সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। সেখানে পল্লি ঋণ ব্যবস্থাপনা, ব্যাংকিং তদারকি, বৈদেশিক বিনিয়োগ এবং নীতিনির্ধারণী কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি সিটি ব্যাংকএনএ এবং এইচএসবিসি বাংলাদেশ – এ অপারেশনাল ঝুঁকি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার পর তিনি অভ্যন্তরীণ নিরীক্ষা, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কমপ্লায়েন্স সংস্কৃতি জোরদারে নেতৃত্ব দিয়েছেন। এতে ব্যাংকের গভর্ন্যান্স কাঠামো ও ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

