Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০ হাজার কোটি টাকা পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
    ব্যাংক

    ২০ হাজার কোটি টাকা পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    মনিরুজ্জামানডিসেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে ২০ হাজার কোটি টাকা দিয়েছে। এটি একীভূত হওয়া পাঁচ ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকার অংশ হিসেবে দেওয়া হলো।

    অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, প্রদত্ত অর্থের ভিত্তিতে হিসাব মহা-নিয়ন্ত্রক (সিজিএ) বাংলাদেশ ব্যাংক বরাবর ডেবিট অথরিটি জারি করবেন। এরপর বাংলাদেশ ব্যাংক সরকারি হিসাব ডেবিট করে অর্থটি ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর অনুকূলে পরিশোধ করবে।

    প্রদত্ত অর্থ ব্যাংকের ইক্যুইটির হিসেবে গণ্য হবে। এই ইক্যুইটির বিপরীতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সংখ্যক সাধারণ শেয়ার ইস্যু করবে। এছাড়া এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের সব আর্থিক বিধি-বিধান ও নিয়মকানুন যথাযথভাবে মানা হবে। অর্থ বিভাগের সূত্র জানিয়েছে, আপাতত ২০ হাজার কোটি টাকার বিপরীতে নবগঠিত ব্যাংকটি সরকারের অনুকূলে শেয়ার ইস্যু করবে। ভবিষ্যতে এই শেয়ার দেশি বা বিদেশি উদ্যোক্তাদের কাছে বিক্রি করে অর্থ তোলা হবে।

    একীভূত হওয়া পাঁচ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এদের একীভূত করে নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যা সরকারের তরফ থেকে সরবরাহ করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    স্থবির অর্থনৈতিক অঞ্চল কি ঘুরে দাঁড়াবে চীনা প্রকল্পে?

    জুন 18, 2026
    ব্যাংক

    ব্যাংক নিয়ে সাবেক গভর্নরের বক্তব্যে বাড়ছে আস্থার সংকট

    জুন 18, 2026
    অপরাধ

    অনলাইন জুয়ার ভয়ংকর থাবায় তরুণ সমাজ

    জুন 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.