Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিয়ের খরচ সামলাতে স্মার্ট সঞ্চয় পরিকল্পনা
    ব্যাংক

    বিয়ের খরচ সামলাতে স্মার্ট সঞ্চয় পরিকল্পনা

    মনিরুজ্জামানডিসেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক বিয়ের জন্য বিশেষ বিবাহ সঞ্চয় স্কিম চালু করেছে। বিয়ে মানেই বড় খরচ। ছেলেপক্ষ বা মেয়েপক্ষ—যে পক্ষই হোক না কেন, উভয়েরই বিয়ের সময় উল্লেখযোগ্য অর্থের প্রয়োজন হয়। সোনালী ব্যাংকের এই স্কিম বিয়ে উপলক্ষে সঠিক আর্থিক প্রস্তুতির নিরাপদ ও লাভজনক উপায় হিসেবে ধরা হচ্ছে।

    দেশের অন্যান্য ব্যাংকও অনুরূপ স্কিম চালু করেছে, তাই গ্রাহকদের কাছে বিকল্পের কোনো অভাব নেই। সোনালী ব্যাংক আরও কিছু সুবিধা দিয়েছে। যেমন, ব্যাংকের অন্য সঞ্চয়ী হিসাব থেকে কিস্তি কেটে নেওয়া যায় এবং আগেই কিস্তি জমা দেওয়ার সুযোগ রয়েছে।

    সাধারণত মেয়ের বিয়েতে খরচ বেশি হওয়ার কারণে মা-বাবারা আগে থেকেই অর্থ সঞ্চয়ের চিন্তায় থাকেন। সেই প্রয়োজন মেটাতে দেশের বিভিন্ন ব্যাংক বিশেষ বিবাহ সঞ্চয় স্কিম চালু করেছে। হিসাব মা-বাবা ও সন্তানের নামে খোলা যেতে পারে। প্রাপ্তবয়স্করা এককভাবে হিসাব খুলতে পারবেন। তবে অবশ্যই নমিনি থাকা বাধ্যতামূলক। হিসাব দেশের যে কোনো সোনালী ব্যাংকের শাখায় খোলা যায় এবং যে কোনো শাখায় টাকা জমা দেওয়া সম্ভব। গ্রাহক চাইলে মাসের যে কোনো দিন হিসাব এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তর করতে পারবেন।

    স্কিমের মেয়াদ ও জমার নিয়ম:

    • মেয়াদ: ১০ বছর।

    • লক্ষ্য: নিজের বা সন্তানের বিয়ের জন্য সঞ্চয়।

    • প্রয়োজনীয় কাগজপত্র: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও নমিনির সত্যায়িত ছবি। কিছু ক্ষেত্রে টিআইএন নম্বর লাগতে পারে।

    • মাসে সঞ্চয়: সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা। নির্দিষ্ট কিস্তি ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে যেকোনো একটি।

    • সুদ: ৬.৫০% চক্রবৃদ্ধি হারে।

    মাসিক নির্দিষ্ট কিস্তি জমা দিতে হয়। কিস্তির পরিমাণ একবার বাছাই করলে পরিবর্তন করা যায় না। তবে কোনো দিন টাকা জমা দেওয়ার সুযোগ থাকায় সময়মতো সঞ্চয় সহজ।

    হিসাব পূর্বেই বন্ধ করার নিয়ম:

    • এক বছরের মধ্যে বন্ধ করলে মূল টাকা ফেরত পাওয়া যায়।

    • ১ থেকে ৩ বছরের মধ্যে ৪% সরল সুদ,

    • ৩ থেকে ৫ বছরের মধ্যে ৫% সরল সুদ,

    • ৫ থেকে ১০ বছরের মধ্যে ৬.৫% সরল সুদ প্রদান করা হয়।

    • মেয়াদ শেষ হলে ৬.৫০% চক্রবৃদ্ধি হারে সুদ মিলবে।

    সোনালী ব্যাংকের বিবাহ সঞ্চয় স্কিম বিয়ের খরচ সামলাতে একটি নিরাপদ ও সুবিধাজনক আর্থিক সমাধান হিসেবে প্রমাণিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    কাঁচামালে বাড়তি কর প্রত্যাহার চায় ইস্পাত শিল্প

    এপ্রিল 28, 2026
    অর্থনীতি

    এক ছাতার নিচে আসতে যাচ্ছে বিনিয়োগ সংস্থাগুলো

    এপ্রিল 28, 2026
    অর্থনীতি

    বৈশ্বিক অস্থিরতার প্রভাব দেশের অর্থনীতিতে: বিডা চেয়ারম্যান

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.